বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের সঞ্জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২৬, ২২: ৫৪
বাংলাদেশি-আমেরিকান সংগীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি

২০২৬ বিশ্বকপের কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান সংগীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব। শুক্রবার (১২ জুন) কানাডার টরন্টোর ‘বিএমও ফিল্ডে’ এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপের কানাডা পর্বের পর্দা উঠবে।

ভারতের নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিমের সঙ্গে এবারের আসরের অফিশিয়াল থিম সং ‘সির সির’ গানে লাইভ পারফর্ম করবেন সঞ্জয়। বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে। এর পরেই শুরু হবে কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনার উদ্বোধনী ম্যাচ।

বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সঞ্জয় দেব সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘নিজের ঘরের কোণে বসে বিট তৈরি করা থেকে অফিশিয়ালি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে পারফর্ম করতে যাচ্ছি! বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের শেকড়কে রিপ্রেজেন্ট করতে পেরে ভালো লাগছে।’

কানাডা অংশের এই উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে হাজির থাকছেন বিশ্বসংগীতের একঝাঁক কিংবদন্তি। এবারের আসরের প্রধান আকর্ষণ হিসেবে লাইভ পারফর্ম করবেন বিশ্বখ্যাত তারকা মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেট। এ ছাড়াও পারফর্মারদের তালিকায় আলো ছড়াবেন অ্যালেসিয়া কারা, জেসি রেয়েজ, উইলিয়াম প্রিন্স ও ইলিয়েনার মতো বৈশ্বিক আইকনরা।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা ওঠে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের সঞ্জয়