স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিব আলী (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় দত্তগ্রাম সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর ঢাকার আসার দিনেই সীমান্ত হত্যা হলো।
কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিহত মুজিব আলী কুলাউড়া উপজেলার দত্তগ্রাম গ্রামের বাসিন্দা অজিব আলীর ছেলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত মুজিবের লাশ এখনো বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়নি।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানিয়েছেন, এ বিষয়ে বিজিবি ও বিএসএফের যোগাযোগ হচ্ছে।
এই হত্যাকাণ্ডের আগের দিন ১১ জুন ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের ৫৭তম মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সমন্বয় সম্মেলন শেষ হয়েছে।
সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্ত এলাকায় হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার জন্য বিএসএফকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধসহ কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

.png)

আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
৯ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
১০ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
১১ ঘণ্টা আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
১১ ঘণ্টা আগে