স্ট্রিম সম্পাদকীয়

বেসরকারি খাতের সবচেয়ে সফল ব্যাংক ইসলামী ব্যাংকে আওয়ামী লীগ শাসনামলে কী ঘটেছিল, সেটা সবার জানা। অন্তর্বর্তী শাসনামলে ইসলামী ব্যাংকসহ কিছু ব্যাংক রক্ষায় উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়। প্রত্যাশা ছিল, নির্বাচিত সরকার এলে খাতটিতে আস্থা জাগানোর পদক্ষেপ আরও জোরালো করা হবে। তবে বাস্তবে সেটি ঘটেছে বলে দাবি করা যাবে না। সবশেষ ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংককে যেসব পদক্ষেপ নিতে হলো, তাতেও বিষয়টি স্পষ্ট।
ইসলামী ব্যাংকে নতুন নিয়োগ ঘিরে আইনশৃঙ্খলার অবনতি ঘটতেও দেখা গিয়েছে, যা নজিরবিহীন। ব্যাংকের পরিচালনা পর্ষদ সংক্রান্ত সিদ্ধান্ত নিশ্চয় রাজপথ থেকে আসবে না। তবে ব্যাংকটি ঘিরে কেন রাজপথ উত্তপ্ত হলো, সে প্রশ্ন এড়ানো কঠিন। ইসলামী ব্যাংক থেকে মাত্র কয়েক দিনে বিপুল অর্থ উত্তোলনের ঘটনায় গোটা ব্যাংক খাতেই অস্থিরতার সৃষ্টি হয়। ব্যাংক নির্বাহীদের সংগঠনও এ বিষয়ে গভীর উদ্বেগ জানালে সেটা বিবেচনায় নেওয়া জরুরি হয়ে পড়ে। এর মধ্যে জাতীয় সংসদ এ ইস্যুতে উত্তপ্ত হলে তারও নেতিবাচক প্রভাব পড়ে। অথচ ইসলামী ব্যাংকের নাজুক পরিস্থিতিতে এসব না ঘটাই ছিল কাঙ্ক্ষিত। আমানত, বিনিয়োগ ও প্রবাসী আয় আনাসহ অর্থনীতিতে ব্যাংকটির ভূমিকা এখনো বিরাট। অবশেষে সেই উপলব্ধি থেকেই সম্ভবত নিয়োগপ্রাপ্ত পরিচালনা পর্ষদ বাতিল করে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তাকে ব্যাংকটির সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে অচিরেই নাকি পূর্ণাঙ্গ পর্ষদ গঠিত হবে। সেটা হলেই ভালো।
সরকার বদলের পর খোদ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ নিয়েও কম বিতর্ক হয়নি। সেই প্রতিষ্ঠান আবার কোনো বাণিজ্যিক ব্যাংকে ‘বিতর্কিত’ নিয়োগ দিলে সেটা অস্থিরতা সৃষ্টির কারণ হবে বৈকি। লুটপাটের শিকার হয়ে ব্যাংক খাতের সিংহভাগই যখন কমবেশি সংকটে, তখন এ খাতে নতুন যে কোনো পদক্ষেপ গ্রহণে শতভাগ রাজনৈতিক বা গোষ্ঠীগত প্রভাবমুক্ত সিদ্ধান্তই নিতে হবে। ব্যাংক খাত পুনরুদ্ধারের সদিচ্ছাটিও করতে হবে দৃশ্যমান। অন্তর্বর্তী শাসনামলে সূচিত সংস্কার প্রক্রিয়া গ্রহণযোগ্য হলে এ ক্ষেত্রে সেটা এগিয়ে নেওয়াটাই কাম্য। তাতে কোনো গলদ থাকলে অংশীজনদের সঙ্গে বসে সংশোধনীও আনা যেতে পারে। কিন্তু কোনো পদক্ষেপ যেন বিশেষত আমানতকারীদের অনাস্থা নতুন করে না বাড়ায়, সে বিষয়ে অতিসতর্ক থাকাটাও জরুরি এখন।
আস্থা ধসে গেলে অত্যন্ত সফল ব্যাংকের পক্ষেও টিকে থাকা অসম্ভব। সেটিই সম্ভবত ঘটতে শুরু করেছিল ইসলামী ব্যাংকে। এতে যে বিপুল অর্থ বেরিয়ে গেছে, তা ব্যাংকটিতে না ফিরলেও ব্যাংক খাতে যেন ফিরে আসে। সিংহভাগ ব্যাংকে তারল্য সংকটের কথা কার না জানা। এর প্রধান কারণ উচ্চমাত্রার খেলাপি ঋণ; যার বড় অংশের পুনরুদ্ধার অসম্ভব বলে মনে করেন খোদ গভর্নর। এ অবস্থায় তাদের দায়িত্ব হলো, যে ব্যাংকে যেমন সহায়তা প্রয়োজন, তা জোগানো। ইসলামী ব্যাংক সংকট মোকাবিলায় যে অর্থ চেয়েছিল, তার অর্ধেক ইতোমধ্যে জুগিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কাজে তার সীমাবদ্ধতাও রয়েছে। সেটা মেনে চলতে হবে বাংলাদেশ ব্যাংককে। তবে ইসলামী ব্যাংক ঘিরে নতুন করে অস্থিরতা সৃষ্টি না হলে হয়তো এভাবে সহায়তা জোগাতেও হতো না। এতে অবশ্য আমানতকারীদের মনে কিছুটা হলেও আস্থা ফিরবে।
আরও কিছু ব্যাংক ও নন-ব্যাংক প্রতিষ্ঠানের সংকট মোকাবিলায়ও বাংলাদেশ ব্যাংককে ভূমিকা রাখতে হবে। এ অবস্থায় ব্যাংক খাতের অভিভাবক হিসেবে তার ভূমিকায় যেন সবাই পুরো আস্থা রাখতে পারে, সেটা সৃষ্টির দায়িত্বও নিতে হবে বাংলাদেশ ব্যাংককে।

.png)
বিবিএস বলছে, বিগত জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩২ শতাংশে, যা গত আট মাসে সর্বনিম্ন। জুনে এটা ছিল ৯ দশমিক ১৬; মে’তে ৯ দশমিক ৪২ শতাংশ। খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় মূল্যস্ফীতিই নিম্নমুখী বলে জানাচ্ছে সংস্থাটি।
১৪ আগস্ট ২০২৬ক্ষমতাসীন বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার ঘটনায় কেউ অবাক হবেন না। তাঁর নামই বেশি আলোচিত হচ্ছিল। এর আগেই অবশ্য জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে প্রার্থী মনোনীত হয়েছেন কর্নেল (অব.) অলি আহমদ।
১৩ আগস্ট ২০২৬গ্যাস সংকট কাটতে শুরু করেও কাটছে না আর তাতে বিদ্যুৎ পরিস্থিতির অবনতি অব্যাহত। এ বিষয়ে সেমিনারে নতুন করে আলোচনা শুরু হলেও যারা গ্যাস-বিদ্যুৎ সংকটের শিকার, তারা তাৎক্ষণিকভাবে এর মোকাবিলা নিয়েই চিন্তিত। এ ক্ষেত্রে বিকল্পের শরণাপন্ন হতে গিয়ে রান্নাঘর থেকে শিল্পকারখানা পর্যন্ত ব্যয় বেড়ে যাচ্ছে।
১২ আগস্ট ২০২৬এসএসসির ফল প্রকাশের পর সবচেয়ে সহজ কাজ হলো বলা—এবার শিক্ষার্থীরা খারাপ করেছে। পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী অকৃতকার্য। ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। ইংরেজি ও গণিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী ফেল করেছে।
১১ আগস্ট ২০২৬