স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তাঁর প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। দুই শফিকই বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে মিরপুরের আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে এসে মুখোমুখি হন।
এ সময় দুজনে পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন এবং নির্বাচনের যেকোনো ফলাফল মেনে নেবেন বলে সাংবাদিকদের জানান। এখন পর্যন্ত আসনটিতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলেও মন্তব্য করেছেন তাঁরা।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জামায়াত আমিরকে বড় ভাই বলে মন্তব্য করে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেও ফলাফল মেনে নিতে কার্পণ্য করবেন না বলেও জানান তিনি।
এর আগে নিজ আসনের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (বালক শাখা) ভোটকেন্দ্রে সকাল সাড়ে আটটায় ভোট দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
ভোট দেওয়ার পরে উপস্থিত সাংবাদিকদের জামায়াত আমির বলেন, আশাকরি নির্বাচন সুষ্ঠু হবে। এ সময় তিনি ভোট দিয়ে রাষ্ট্র গঠনের গর্বিত অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন সবাইকে। এ সময় সবার কাছে দোয়া চেয়েছেন জামায়াত আমির।

কিছু স্থানে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ থাকলেও উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানায় দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক পরিস্থিতি, অংশগ্রহণের চিত্র, অনিয়
১ ঘণ্টা আগে
ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন। একটি নীরব ব্যালট বিপ্লব হবে ইনশা আল্লাহ।’
২ ঘণ্টা আগে
মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলায় ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে বিরোধের জেরে দুই স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াত ও বিএনপির অন্তত ১৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। পুলিশ ৩ জনকে আটক করেছে।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে জুবাইদা রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। এর আগে সাড়ে ৯টার দিকে একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানও।
৩ ঘণ্টা আগে