স্ট্রিম প্রতিবেদক

আগামী স্থানীয় সরকার নির্বাচন ত্রুটিমুক্ত করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানে হামিদুর রহমান আযাদ বলেন, 'ফ্যাসিবাদী আমলের মতো রক্তারক্তি ও সংঘর্ষের মতো ঘটনা যাতে আর না ঘটে। রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকার কারণে নির্বাচনে যেন হস্তক্ষেপ না হয়, তা নিয়ে এখন থেকেই কাজ করতে হবে। এটি একটি বড় চ্যালেঞ্জ। এই লক্ষ্যে জনস্বার্থে জামায়াত সব ধরনের সহযোগিতা করবে।'
তিনি আরও বলেন, 'ত্রুটিপূর্ণ বিষয়ের ওপর কথা না বললে সত্যকে গোপন করা হবে। কমিশন বারবার বলছে যে নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। কথাটি সত্য এবং সব কমিশনই এটি বলে আসছে। এবারের নির্বাচনে সব রাজনৈতিক দল সহযোগিতা করেছে। গুণগত পরিবর্তন হচ্ছে এবং আমরা ভোটকেন্দ্রে কোনো হাঙ্গামা দেখিনি। কিন্তু বাংলায় একটি প্রবাদ আছে—উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। আমাদের ক্ষেত্রেও এটি ঘটেছে। ভেতরে যে কাজগুলো হয়েছে, তা নির্বাচন কমিশনের নীতিনির্ধারক পর্যায়ে বা আইন প্রয়োগের স্তরে না-ও থাকতে পারে। আপনাদের সঙ্গে সংলাপেও বলেছিলাম যে সরিষার ভেতরে ভূত থাকলে সেই ভূত তাড়াবে কে? নির্বাচনের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি। আইনে কালোটাকা ব্যবহার অপরাধ হিসেবে গণ্য হলেও চেইন অব কমান্ডের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁরা এই অপরাধের অংশীদার। আমি এ বিষয়ে সাক্ষ্য দিতে পারি। আমি মামলা করেছি এবং আদালতে বক্তব্য ও প্রমাণ উপস্থাপন করব।'

দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস। একই সঙ্গে দল ও মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুটি পৃথক বিবৃতিতে এ আহ্বান জানান তারা। বিবৃতিতে ইসলামী আ
২ ঘণ্টা আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২ ঘণ্টা আগে
২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
৮ ঘণ্টা আগে