বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৯: ১২
রুহুল কবীর রিজভী। ফাইল ছবি
রুহুল কবীর রিজভী। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)(৬) ধারা অনুযায়ী এই মনোনয়ন দেওয়া হয়েছে।

রুহুল কবীর রিজভী বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন।

বৃহস্পতিবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পদে সরকার দলীয় মনোনয়ন পাওয়ার পর গত ১৩ আগস্ট বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেন তিনি। এরপর থেকে দলটির পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হলো রুহুল কবীর রিজভীকে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী