স্ট্রিম প্রতিবেদক

২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি।
রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে অলি আহমদ বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক যাত্রায় আমরা একসঙ্গে দায়িত্ব পালন করেছি। গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নাগরিক অধিকার ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রাখার স্বার্থে আমাদের বিশ্বাস ও অঙ্গীকার একই।’
নির্বাচন প্রক্রিয়ার ইতিহাস তুলে ধরে অলি আহমদ বলেন, ‘বাংলাদেশে ১৯৭১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচন দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বিতাহীন থেকেছে। ফলে দেশের গুরুত্বপূর্ণ এই পদে বিকল্প নেতৃত্ব, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি জাতীয় সংসদ ও জনগণের সামনে বিবেচিত হওয়ার সুযোগ ছিল না। ৩৫ বছর পর এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেশকে সেই সীমাবদ্ধতা থেকে বের করেছে।’
তিনি আশাবাদ ব্যক্ত করেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল গণতান্ত্রিক মূল্যবোধ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জনগণের নাগরিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। গণনা শেষে নির্বাচন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। গণনায় বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. অলি আহমদ পান ৮৮ ভোট।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
২ ঘণ্টা আগে
রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন শিক্ষক। সরকারি কলেজে ঢুকে অর্থনীতি পড়িয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, কাজ করেছেন প্রশাসনেও। একসময় ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এরপর ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতে এসে বিএনপির স্থানীয় নেতা থেকে জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উ
৩ ঘণ্টা আগে
১৯৭৭ সালের ২১ এপ্রিল। বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। পরের বছর তিনি সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। সেখান থেকেই শুরু একটি রাজনৈতিক ধারার, যার সঙ্