স্ট্রিম সংবাদদাতা

রাষ্ট্র পরিচালনায় বিএনপি পরীক্ষিত বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো সরকারে গিয়ে কাজ করেনি। আমরা পরীক্ষিত, আমাদের ভোটে সরকারে গিয়ে কাজ করেছি।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদরের দেবীপুর ইউনিয়নের শোল টহরী বাজারে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, উন্নয়ন একমাত্র ধানের শীষই করতে পারবে, আর কেউ পারবে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। আমরা সেই দল, যাদের আপন ভেবে মানুষ কাঁদে।
ভোটারদের উদ্দেশে ধানের শীষের এই প্রার্থী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন। একটি দল আপনাদের কাছে ভোট চাইতে আসছে, দাঁড়িপাল্লার কথা বলছে। তারা কখনো কি সরকারে গেছে? আপনাদের জন্য কোনো কাজ করেছে? করেনি।
তিনি বলেন, অতীত অভিজ্ঞতা থেকে বলছি– বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো আর কেউ নেই। তাই সবাই ধানের শীষে ভোট দেবেন।
প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে আপনারা কি কেউ সঠিকভাবে ভোট দিতে পেরেছেন? পারেননি। কারণ আগের রাতেই ভোট হয়ে যেত। এখন একটি সুযোগ এসেছে, আপনারা দলে দলে ভোট দিতে পাবেন।
তিনি বলেন, শেখ হাসিনা আপা ভারতে চলে গেছেন। যারা তাঁকে সমর্থন করতেন, তাদের বিপদে ফেলে গেছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই– যারা নিরপরাধ, তারা কেউ বিপদে পড়বেন না। আমরা তাদের পাশে আছি।
সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, আমি আমার এলাকায় হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান– সব ধর্মের মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করি। আমরা সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।
তাঁর অভিযোগ, কিছু লোক হিন্দু-মুসলিম বিভাজন সৃষ্টি করতে চায়। কিন্তু আমাদের সমাজে বিভাজনের কোনো সুযোগ নেই। আমরা সবাই একসঙ্গে বসবাস করি, করব।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১২ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪০ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে