স্ট্রিম প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানকে যত আক্রমণ করা হবে, জুলাই ততই শক্তিশালী হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার (২ জুলাই) ফেসবুকে দেওয়া এক পোস্টে জুলাই নিয়ে চলমান প্রোপাগান্ডার জবাব দেন তিনি।
মাহফুজ আলম লেখেন, অভ্যুত্থানকে ঘিরে বিরোধিতা, সমালোচনা এবং প্রোপাগান্ডা বাড়ার ফলে জুলাই আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে এবং সর্বস্তরের মানুষের আলোচনায় ফিরে আসছে।
তিনি আরও লেখেন, আমি চাই লীগ এবং তাদের সাংস্কৃতিক সমর্থকেরা জুলাই নিয়ে আরও বেশি মিথ্যাচার, গালিগালাজ ও প্রোপাগান্ডা চালাক। কারণ এসব অপপ্রচার জুলাইয়ের গুরুত্বকে খাটো করার পরিবর্তে আরও বেশি মানুষের আলোচনায় নিয়ে আসছে।
মাহফুজ আলমের মতে, জুলাইয়ের আগে যারা আত্মত্যাগের স্বপ্ন দেখতেন, গত দুই বছরে তাদের একটি বড় অংশ আত্মতুষ্টি ও আয়েশে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। তবে এবারের জুলাইয়ের আবহ সম্পূর্ণ আলাদা এবং ধীরে ধীরে ক্ষমতাকেন্দ্রিক বয়ান থেকে সাধারণ মানুষের সম্পত্তিতে পরিণত হচ্ছে।
তিনি আরও দাবি করেন, ২০২৫ সালের জুলাইয়ের প্রথম দিনেও সামাজিকমাধ্যমে এবারের মতো এত সক্রিয়তা ও আলোচনা দেখা যায়নি। না চাইতেও বিরোধীদের অপপ্রচারেই মানুষ রাজপথ ও অনলাইনে জুলাই নিয়ে আবারও সক্রিয় হয়েছে।
পোস্টের শেষে মাহফুজ আলম লেখেন, ‘জুলাইকে যত বেশি আক্রান্ত করা হবে, জুলাই ততই বড় ইন্ডাস্ট্রি হয়ে উঠবে।’

দেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১৯ ঘণ্টা আগে
হেফাজত ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর ঐক্য প্রক্রিয়ায় সাড়া দিয়েছেন কওমিধারার নেতারা। এরই অংশ হিসেবে ভবিষ্যতে একসঙ্গে চলার বিষয়ে পৃথক প্রস্তাব দিয়েছে ইসলামপন্থী সাত রাজনৈতিক দল। কয়েকটি দলের প্রস্তাবনার কপি স্ট্রিম পেয়েছে, তাতে ঐক্য নিয়ে ‘পরস্পরবিরোধী’ অবস্থান দেখা গেছে। গত ১৬ জুলাই চট্টগ্রামে
১৭ আগস্ট ২০২৬
শেখ হাসিনার সঙ্গে বিশ্বের আর কোনো স্বৈরাচারকে মেলানো যাবে না। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কথা বলেছেন।
১৬ আগস্ট ২০২৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্বীকার করে স্বাধীনতা-পরবর্তী তাঁর শাসনামলের নির্মোহ ও ঐতিহাসিক মূল্যায়ন জরুরি বলে জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
১৬ আগস্ট ২০২৬