স্ট্রিম প্রতিবেদক

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, যারা আমাদের গালি দেয়, আমরা তাদের সালাম দিই। শুক্রবার (৩ জুলাই) বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িতে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ছাগল বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘ইসলামের কথা বলায় আমাদের নবী হযরত মুহাম্মদকেও (সা.) নানা কটূক্তি শুনতে হয়েছিল। তাঁকে পাগল বলা হয়েছিল। সে তুলনায় আমি পিছিয়ে আছি। যারা আমার সমালোচনা করে, তাদের প্রতি কৃতজ্ঞ। তারা যত বেশি গালাগালি করবে, আমরা তত বেশি রাসূলের (সা.) সুন্নাহ অনুসরণের চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে জরুরি হলো অন্যায়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া। উন্নয়ন অবশ্যই প্রয়োজন, পাশাপাশি সমাজ থেকে অন্যায়ের অবসান ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
জাকাত আদায়ের গুরুত্ব মনে করিয়ে দিয়ে শফিকুল মাসুদ বলেন, ‘জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। আল-কোরআনে প্রায় ৮০ বার জাকাতের কথা বলা হয়েছে। জাকাত আদায়ে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।’
জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে বিশ্বস্ত প্রতিষ্ঠান উল্লেখ করে এই জামায়াত নেতা জানান, তিনি সংসদ সদস্য হওয়ার আগেই বাউফলে এই সংস্থা জাকাত কার্যক্রম শুরু করেছিল। বর্তমানে আদাবাড়িয়া থেকে শুরু হওয়া এই কল্যাণমুখী কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে সম্প্রসারণ করা হবে।

দেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
২০ ঘণ্টা আগে
হেফাজত ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর ঐক্য প্রক্রিয়ায় সাড়া দিয়েছেন কওমিধারার নেতারা। এরই অংশ হিসেবে ভবিষ্যতে একসঙ্গে চলার বিষয়ে পৃথক প্রস্তাব দিয়েছে ইসলামপন্থী সাত রাজনৈতিক দল। কয়েকটি দলের প্রস্তাবনার কপি স্ট্রিম পেয়েছে, তাতে ঐক্য নিয়ে ‘পরস্পরবিরোধী’ অবস্থান দেখা গেছে। গত ১৬ জুলাই চট্টগ্রামে
১৭ আগস্ট ২০২৬
শেখ হাসিনার সঙ্গে বিশ্বের আর কোনো স্বৈরাচারকে মেলানো যাবে না। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কথা বলেছেন।
১৬ আগস্ট ২০২৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্বীকার করে স্বাধীনতা-পরবর্তী তাঁর শাসনামলের নির্মোহ ও ঐতিহাসিক মূল্যায়ন জরুরি বলে জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
১৬ আগস্ট ২০২৬