স্ট্রিম প্রতিবেদক

বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হাতিরঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘আমাদের সমস্যা অনেক, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এ সমস্যাগুলো সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আমাদের রাজনীতি আমার আগে আমরা, আমাদের আগে দেশ। মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি। আমাদের রাজনীতি ভেদাভেদের আগে সমতা। আমরা শ্রমের মর্যাদা দিতে চাই। অধিকার ও সুবিচার নিশ্চিত করতে চাই।’
তিনি বলেন, ‘আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সমস্যাগুলো আরও শুনবো, জানবো। একে অপরকে আরও জানতে চেষ্টা করবো—সমস্যাগুলো কীভাবে সমাধান করে একটি সুন্দর, সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায়।’
ডা. জুবাইদা রহমান আরও বলেন, ‘আমরা জনগণকে এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা থাকবে। এজন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।’

বিএনপির প্রার্থী হিসেবে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তাঁর দলীয় মহাসচিব পদে আসছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘনিষ্ঠ দুটি সূত্র স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থান পাওয়া শাপলা চত্বরের শহীদদের ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রোববার (৯ আগস্ট) দুপুরে জাদুঘর পরিদর্শন শেষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।
৭ ঘণ্টা আগে
ক্ষমতাসীন বিএনপির সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। রোববার (৯ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই। দলের পক্ষে থেকেও আমাকে কিছু জানানো হয়নি।’
৭ ঘণ্টা আগে