স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাহী কাউন্সিলের সভা চলছে। সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা শুরু হয়। ৫১ সদস্যবিশিষ্ট এনসিপির এই নির্বাহী কাউন্সিলের সভায় দুটি বড় বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট এবং জুলাই সনদে এনসিপির স্বাক্ষর নিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
দলটির শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে স্ট্রিমকে বলেন, 'জুলাই সনদে স্বাক্ষর কবে নাগাদ হবে এবং নির্বাচনী জোট কোনদিকে যাচ্ছে, এটা নিয়ে আজ নির্বাহী কাউন্সিলে আলোচনা হবে। এ ছাড়া জোট না হলে ৩০০ আসনে প্রার্থী সিলেকশনে কীভাবে কাজ করবে, সেটা নিয়েও আলোচনা হবে।'
নির্বাহী কাউন্সিলের আরেক সদস্য নাম প্রকাশ না করে বলেন, 'দলের মধ্যে অল্পসংখ্যক সদস্য বিএনপির সাথে জোট করতে চায়। একটা বড় অংশ চায় জামায়াতের সাথে জোট করতে। নতুন করে তৃতীয় শক্তির হিসেবে দাঁড়ানোর জন্য কয়েকটা ছোট দল নিয়েও আলোচনা আছে, যেটার নেতৃত্বে থাকবে এনসিপি।'
ওই সদস্য আরও বলেন, 'এনসিপির নেতৃত্বে যে জোট হবে সেখানে এবি পার্টি, আপ বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন থাকবে। নুরের গণঅধিকার নিয়েও আলোচনা আছে। আজকে এসব বিষয়ে আলোচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসা যাবে।'
উল্লেখ্য নির্বাহী কাউন্সিলে দলটির শীর্ষ ১০ নেতাসহ মোট ৫১ জন সদস্য রয়েছে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬