স্ট্রিম প্রতিবেদক

ভোটকেন্দ্রে কোনো ধরনের ভয়ভীতি, হুমকি, চাপ কিংবা রক্তচক্ষুকে বরদাশত করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার (২৫ জানুয়ারি) পুরোনো পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে ‘পোলিং এজেন্টের দায়িত্ব ও অধিকার’ শীর্ষক সভায় এই মন্তব্য করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি।
সভায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় পোলিং এজেন্টদের আইনগত ও নৈতিকভাবে দৃঢ়, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পোলিং এজেন্টদের উদ্দেশে সভায় বক্তারা বলেন, আপনারাই ভোটকেন্দ্রে জনগণের ভোটাধিকার রক্ষার অগ্রভাগে অবস্থান করবেন। কোনো ধরনের অন্যায়, অনিয়ম কিংবা জালিয়াতির চেষ্টা হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন। একইসঙ্গে সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে থেকে আইনসম্মতভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। ভয় নয়, দায়িত্ববোধ ও সচেতনতা হবে পোলিং এজেন্টদের প্রধান শক্তি।
ভোটাধিকার হরণ এবং নির্বাচন ব্যবস্থার যেকোনো অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ অবস্থান নেবে এবং পোলিং এজেন্টদের পাশে দৃঢ়ভাবে থাকবে।
দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদের পরিচালনায় সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদের সদস্য আশরাফুল ইসলাম সাদ প্রমুখ।
সভায় রিকশা প্রতীকের প্রার্থীদের বাছাই করা প্রতিনিধি অংশ নেন। তারা নিজ নিজ আসনে গিয়ে পোলিং এজেন্টদের একই ধরনের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে বলে জানানো হয়।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬