স্ট্রিম সংবাদদাতা

গণভোট নিয়ে কোনো ধরনের 'ভাওতাবাজি' করা হলে দেশের জনগণ তার উপযুক্ত জবাব দেবে বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার (১৮ জুলাই) বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১–দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি।
শফিকুর রহমান অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি গণভোট ও রাষ্ট্র সংস্কারের পূর্ব প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।
তিনি বলেন, ‘বিএনপি বলেছিল জনগণ গণভোটে “হ্যাঁ” বললে সেই রায় তাঁরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। কিন্তু যেভাবেই হোক ক্ষমতায় যাওয়ার পর অনেকে গণভোটের কথাই ভুলে গেছেন। এখন তারা বলছেন, তারা নাকি কখনো সংস্কারের কথা বলেননি। অথচ তাঁদেরই ঘোষিত ৩১ দফার প্রথম দফাই হলো রাষ্ট্র সংস্কার।’
জামায়াত আমির আরও বলেন, এখন কেউ কেউ দাবি করছেন তাঁরা নাকি সংস্কার কী, সেটিই বোঝেন না। আবার সংসদে সংবিধান সংস্কার কমিটি গঠনের কথা বলা হচ্ছে, যার কোনো আইনি ভিত্তি সংবিধান বা কার্যপ্রণালি বিধির কোথাও নেই। এখন আবার বলা হচ্ছে, এটি নাকি একটি বিশেষ কমিটি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের যেগুলো ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে শক্তিশালী করেছিল, সেগুলো বর্তমান সরকার বহাল রেখেছে।
শফিকুর রহমান আরও অভিযোগ করেন, সংবিধান সংশোধনের নামে সরকার নিজেদের অনুকূলে কিছু বিষয় যুক্ত করে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে তা পাস করানোর চেষ্টা করতে পারে।
তিনি বলেন, পরে হয়তো বলা হবে সংবিধানে গণভোটের বিধান ছিল না, এখন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা ফিরে এসেছে এবং শুধু এসব নির্দিষ্ট বিষয়ই গণভোটে নেওয়া হবে। এ ধরনের কোনো ভাওতাবাজি করা হলে দেশের মানুষ আপনাদের ছেড়ে কথা বলবে না।
পতিত আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, জনগণ ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি চাইলেও ফ্যাসিবাদী আওয়ামী লীগ হতে পারবে না, বড়জোর ‘ডামি ফ্যাসিবাদ’ হতে পারবে। আসল ফ্যাসিবাদকেই যখন মানুষ প্রত্যাখ্যান করেছে, তখন ডামি ফ্যাসিবাদেরও কোনো জায়গা এ দেশে নেই।

প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবার ভিন্ন বাস্তবতায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে দলটির সামনে চ্যালেঞ্জের ধরনও বদলেছে।
৬ ঘণ্টা আগে
উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষে সরকার নিযুক্ত প্রশাসকরা পদত্যাগ করলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তাঁদের অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
৯ ঘণ্টা আগে-89febe-256x144.webp)
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত ও এনসিপি মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। তাদের ঘোষণা করা লংমার্চ এই চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
১০ ঘণ্টা আগে
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের সমাধিসৌধে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। বিএনপির ৪৮তম প্র
১৫ ঘণ্টা আগে-89febe-256x144.webp)