স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন অনিয়ম হলে তরুণ প্রজন্ম বরদাশত করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মুজিবুর রহমান বলেন, ‘এই নির্বাচন দেশের মানুষের কাছে বহু প্রত্যাশিত। অনেক রক্ত, ত্যাগ ও জীবনের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে এবং একটি নির্বাচন এসেছে। এর নেতৃত্বে ছিল এই দেশের তরুণ প্রজন্ম। সারাদেশ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এই নির্বাচনে কোন অনিয়ম হলে তরুণ প্রজন্ম বরদাশত করবে না।’
তিনি বলেন, ‘এই দেশের মানুষ এখন পরিবর্তন চায়। সবাই পরিবর্তনের পক্ষে একমত হয়েছে। দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, সারা দেশে জামায়াতে ইসলামের প্রার্থীরাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হবেন।’
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে তিনি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আসনটির সাবেক এই সংসদ সদস্য প্রত্যাশা করেন, এবার নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে জুবাইদা রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। এর আগে সাড়ে ৯টার দিকে একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানও।
৪৩ মিনিট আগে
ভোট দেওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বেরিয়ে এসে যদি ভোট দেন তাহলে যে কোন ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা অভিযোগ করে বলেছেন, আশুগঞ্জ উপজেলার কয়েকটি কেন্দ্রে ‘দুপুরের দিকে সিল মারার পায়তারা চলছে’।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি ও এর ছাত্রসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ।
২ ঘণ্টা আগে