স্ট্রিম প্রতিবেদক

বিশেষ বৃত্তিতে অন্তর্ভুক্তির দাবিতে টানা এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ঘণ্টা ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের মূল ফটকে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রকল্প’-এর শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁরা। দাবি না মানা হলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী হাসনাত হোসেন বলেন, 'আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। অনেক শিক্ষার্থী ৫-৬ হাজার টাকা ভর্তুকি দিয়ে হলে থাকে। কেউ ৯-১০ হাজার টাকাও দেয়। ফলে বৃত্তি থেকে আমাদের কেন বাদ দেওয়া হবে?'
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বখতিয়ার ইসলাম বলেন, 'আস সুন্নাহ হল কর্তৃপক্ষ বলেছে মেধাবী হলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নাই। আস সুন্নাহ হলকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল বিবেচনা না করতে বলা হয়েছে। আমাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরে যাব না। দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে।'
শিক্ষার্থীদের তিন দফা দাবি, আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রকল্প’-এ অবস্থানরত শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের মতো আবাসন বৃত্তি নীতিমালার আওতায় অন্তর্ভুক্ত করা; আবাসন বৃত্তিকে ‘মেধাভিত্তিক’ না করে ‘প্রয়োজনভিত্তিক’ রাখার লক্ষ্যে নির্বাচনী মানদণ্ডে আরোপিত ৭০ শতাংশ উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত বাতিল করা এবং রি-অ্যাডমিশন সংক্রান্ত শর্ত সম্পূর্ণভাবে বাতিল করা।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী প্রকল্প’কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বা আবাসিক হল হিসেবে বিবেচনা না করার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনটি।

কবি, চিন্তক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারের ‘যতদিন জামায়াতে ইসলামী থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে’– এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি ভবিষ্যতে এই ধরনের মন্তব্য থেকে তাঁকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
১ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রদলের সশস্ত্র হামলার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়।
২ ঘণ্টা আগে
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ছাত্রদলকে জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি উল্লেখ করে দলটি বলেছে, এমন সন্ত্রাসী হামলা দেখে দেশবাসী হতবাক।
২ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ও সহিংসতার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে