স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে শাখা ছাত্রদল। ছাত্র সংগঠনটির ৩০ নেতা-কর্মী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে কে কোন পদে মনোনয়নপত্র নিয়েছেন তা জানা যায়নি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল থেকে তাঁরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন।এছাড়া প্যানেল দেওয়ার বিষয়েও ছাত্রদল এখনো কোনো সুস্পষ্ট তথ্য জানায়নি।
মনোনয়নপত্র সংগ্রহের সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, ‘গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল রাকসু নির্বাচনের জন্য মনোনয়ন ফরম উত্তোলন করেছে। তবে দুঃখজনকভাবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের বাইরে রেখে রাকসু নির্বাচন আয়োজন করছে। এর ফলে নির্বাচনটি সার্বজনীনতা হারাচ্ছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা বলেন, ‘ছাত্র রাজনীতিতে যে ভয় ও অনিরাপত্তা ছাত্রীদের মনে তৈরি হয়েছে তা এখনো পুরোপুরি কাটেনি। এর প্রভাব রাকসুর মতো জায়গায় নারীর সীমিত অংশগ্রহণে স্পষ্ট। বুলিং প্রতিরোধে সাইবার টিম গঠনের কথা বলা হলেও বাস্তবে তা এখনো দেখা যায়নি। রাকসুতে অংশ নেওয়া নারীরা নিঃসন্দেহে সাহস দেখিয়েছেন, তবে সাইবার বুলিংয়ের শিকার হলে তারা প্রশাসনের সহায়তা পাবেন কি না সেটা এখনো অনিশ্চিত।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৫ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৩ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে