ঢাকা সিটি করপোরেশন নির্বাচন

এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা: নাসীরুদ্দীন দক্ষিণে, আসিফ উত্তরে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভায় আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভায় আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উত্তরের মেয়রপ্রার্থী ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি কার্যালয়ে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই এবং মহানগরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় নাহিদ ইসলাম নির্বাচনি প্রস্তুতির পাশাপাশি ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করে জনসম্পৃক্ত আন্দোলন গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেন।

এনসিপির নেতারা জানান, সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত