জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ভোট দিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ভোট দিচ্ছেন। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আজকের ভোটের দিনে সবার আগে স্মরণ করছি সাড়ে ৪ হাজার সহযোদ্ধাকে। যারা এই ভোট আদায়ের জন্য ক্রসফায়ারের শিকার হয়েছেন। এ ছাড়া ৭ শর বেশি সহযোদ্ধা যারা গুমের শিকার এবং জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে এবং বিজয়ী হয়েছেন।’

মো. আসাদুজ্জামান বলেন, এবারের নির্বাচনে প্রার্থীরা নির্ভয়ে নিঃশঙ্ক চিত্তে প্রচার করতে পেরেছেন। ভোটাররা নিঃশঙ্ক চিত্তে ভোট দিতে পারছেন। কারও ভোট রাতে হয়ে যায়নি এবং মৃত মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিয়ে যেতে পারেনি। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলেও জানান তিনি।

Ad 300x250

সম্পর্কিত