
শ্বাসকষ্ট, কাশি ও ফুসফুসজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিউমোনিয়া ধরে চিকিৎসা চলছে। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়েছে, বিদ্যুৎমন্ত্রীর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল। কয়েক দিন আগে হৃদযন্ত্রে একটি স্টেন্টও (রিং) স্থাপন করা হয়। এরপর মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে তিনি হাসপাতালটিতে যান। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষায় তাঁর শ্বাসকষ্ট ও রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। পরে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, মন্ত্রীর চিকিৎসায় বুধবার সকালে বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড করা হয়। পরে রক্ত পরীক্ষার প্রতিবেদন এবং বুকের এক্স-রে পর্যালোচনা করে মেডিকেল বোর্ড নিউমোনিয়া বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাঁকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে বলে মত দিয়েছে মেডিকেল বোর্ড।

প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবার ভিন্ন বাস্তবতায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে দলটির সামনে চ্যালেঞ্জের ধরনও বদলেছে।
০১ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষে সরকার নিযুক্ত প্রশাসকরা পদত্যাগ করলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তাঁদের অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
০১ সেপ্টেম্বর ২০২৬-89febe-256x144.webp)
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত ও এনসিপি মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। তাদের ঘোষণা করা লংমার্চ এই চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের সমাধিসৌধে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। বিএনপির ৪৮তম প্র
০১ সেপ্টেম্বর ২০২৬-89febe-256x144.webp)