স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হচ্ছে আজ বুধবার (২১ জানুয়ারি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর নেতৃত্বে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ও জামায়াত জোটের প্রার্থী মামুনুল হকসহ ৯ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আসনটিতে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছেন। অন্যদিকে একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দলটির আমির মো. মামুনুল হক পেয়েছেন ‘রিকশা’ প্রতীক। এছাড়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ফাতেমা আক্তার মুনিয়া ‘আপেল’, গণঅধিকার পরিষদের মিজানুর রহমান ‘ট্রাক’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ খালেকুজ্জামান ‘মই’, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মোহাম্মদ শাহাবুদ্দিন ‘রকেট’, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার ‘হারিকেন’, স্বতন্ত্র শেখ মোহাম্মদ রবিউল ইসলাম ‘ঘুড়ি’ এবং স্বতন্ত্র সোহেল রানা ‘কলস’ প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দের সময় ববি হাজ্জাজের পক্ষে প্রতীক গ্রহণ করেন তাঁর নির্বাচনী প্রধান সহকারী কাজী মো. ইউসুফ। আর মো. মামুনুল হকের পক্ষে প্রতীক গ্রহণ করেন তার ছোট ভাই মাশরুরুল হক। এছাড়া বাকি সকল প্রার্থী নিজেই তাঁদের প্রতীক গ্রহণ করেন।
সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করছেন। আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬