স্ট্রিম সংবাদদাতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে ১৭ বছর মানুষ যেভাবে অত্যাচারিত-নিপীড়িত হয়েছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর গত ১৬ মাসে তার একটা ডেমো (নমুনা) দেখা গেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া। তিনি বলেছেন, ২০২৪ সালের ‘৫ আগস্টের আগে ১৭ বছর মানুষকে অত্যাচার, নিপীড়ন, খুন-গুম, জেলখানায় অত্যাচার করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর ঠিক তার একটা ডেমো ১৬ মাসে আমরা দেখেছি। ১৭ বছরের নতুন রূপ আমরা দেখেছি, কীভাবে গ্রামের অলি-গলি থেকে শুরু করে শহর ও রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আমরা যদি এই সন্ত্রাস ও চাঁদাবাজদের আর দেখতে না চাই তাহলে ব্যালটের বিপ্লব ঘটাতে হবে।’
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা গোমদন্ডী ফুলতল চত্বরে আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নির্বাচনী প্রচার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি নেতা আসিফ মাহমুদ এসব কথা বলেন। একই মঞ্চে বক্তব্য দেন দলের যুগ্ম সদস্যসচিব মুনিরা শারমিন, সাগুপ্তা মিসমা বুশরা, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট শরিকুল হক, চট্টগ্রাম (দক্ষিণ) জামায়াতের সেক্রেটারি বদরুল হক, চট্টগ্রাম-৮ আসনে জোট প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফসহ অন্যরা।
গণ-ভোটে ‘না’ জয়যুক্ত করতে পরাজিত শক্তি ও নতুন করে ফ্যাসিবাদী হয়ে উঠতে চাওয়া ব্যক্তিদের মধ্যে ঐক্য গড়ে উঠেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া। তিনি বলেছেন, ‘আমরা ৫ আগস্ট যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছি, ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের ঐক্যকে আবার নস্যাৎ করে দেব।’
ফেব্রুয়ারি ১২ তারিখে গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, “আমরা শুধু আমাদের প্রার্থীদের জন্য ভোট চাচ্ছি না। আপনারা যদি এগারো দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করেন, আমরা হয়তো পাঁচ বছর দায়িত্ব নিয়ে আপনাদের সার্ভিস দিতে পারব। তবে আপনারা যদি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে শুধু আপনি কিংবা আমি না আমাদের সন্তানেরা, এবং তাদের পরবর্তী প্রজন্ম এর সুফল ভোগ করবে।’
৫ আগস্টের পর আগামী ১২ ফেব্রুয়ারি আরেকটি গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল হিসেবে উপস্থিত হয়েছে জানিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘এই দিনটির জন্য আমরা ১৭ বছর প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আমাদের এখন রক্ত দিতে হবে না। একটি সিলের মাধ্যমে আমাদের সব শহিদের মাধ্যমে যা কিছু অর্জন করেছিলাম, তা রক্ষা করতে পারব।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬