স্ট্রিম সংবাদদাতা

বগুড়ার গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ৪২ নম্বর নির্বাচনী এলাকা বগুড়া-৭ আসন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় এই আসনটি দীর্ঘদিন ধরেই ‘বিএনপির দুর্গ’ হিসেবে পরিচিত। তবে স্থানীয় ভোটারদের অভিযোগ, এই রাজনৈতিক পরিচয়ের কারণেই গত ১৭ বছর উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ছিল এই জনপদ। এবার সুষ্ঠু নির্বাচন আর কাঙ্ক্ষিত উন্নয়নের দাবিতে একাট্টা এই আসনের ৫ লাখ ৩৮ হাজার ৯২ জন ভোটার।
বগুড়া-৭ আসনে এবার নির্বাচনী লড়াইয়ে রয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন (বিএনপি), শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী (জামায়াতে ইসলামী), অধ্যাপক শফিকুল ইসলাম শফিক (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং আনছার আলী (বাংলাদেশ মুসলিম লীগ)।
শস্যভাণ্ডার খ্যাত এই দুই উপজেলায় বছরজুড়েই ধান ও হরেক রকমের সবজি উৎপাদিত হয়। বিশেষ করে শাজাহানপুর উপজেলা সবজি ও সবজির চারার জন্য দেশজুড়ে সমাদৃত। তবে সংরক্ষণের অভাব ও সঠিক বাজারজাতকরণ ব্যবস্থা না থাকায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। শাজাহানপুরের খোট্টাপাড়া এলাকার চাষী আমজাদ হোসেন ও গাবতলীর কৃষি উদ্যোক্তা নুরুল ইসলাম জানান, সবজি সংরক্ষাণাগার বা হিমাগার না থাকায় প্রতিবছর বিপুল পরিমাণ সবজি নষ্ট হচ্ছে। কৃষিভিত্তিক এই অর্থনীতির উন্নয়নে হিমাগার স্থাপন ও বাজারজাতকরণে সরকারি উদ্যোগ এখন সময়ের দাবি।
এদিকে অবহেলিত এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার জরাজীর্ণ চিত্র ফুটে উঠেছে স্থানীয়দের কথায়। কলেজ শিক্ষক মোমিনুল ইসলাম ও উদ্যোক্তা মিজানুর রহমান জানান, গাবতলীতে মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও উন্নত কোনো হাসপাতাল নেই। জরুরি প্রয়োজনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বগুড়া শহরে যেতে হয়। নাড়ুয়ামালা এলাকার আবিদুল ইসলাম ও অধ্যাপক ফজলে বারী রতন জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার এবং উপজেলা পর্যায়ে আধুনিক হাসপাতাল স্থাপনের ওপর জোর দিয়েছেন।
নির্বাচনী প্রচারণায় প্রার্থীরাও উন্নয়নের ঝুলি নিয়ে যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। জামায়াত প্রার্থী গোলাম রব্বানী প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে তিনি সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা গড়ে তোলার পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন।
অন্যদিকে বিএনপি প্রার্থী মোরশেদ মিলটন বলেন, ‘শহীদ জিয়ার জন্মভূমি হওয়ায় গত ১৭ বছর এই এলাকাকে পরিকল্পিতভাবে উন্নয়ন বঞ্চিত রাখা হয়েছে। বিএনপি আমলের পর এখানে নতুন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি নির্বাচিত হলে রাস্তাঘাট সংস্কার, উন্নত স্বাস্থ্যসেবা এবং তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলে বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার দেব।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬