স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে আর ভারতের কোনো ধরনের আধিপত্যকে প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘বাংলাদেশে কে সরকার গঠন করবে তা নির্ধারণ করবে এখানকার জনগণ। দিল্লির কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বাংলাদেশে আর কখনোই দিল্লির তল্পিবাহক সরকার বসতে পারবে না।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় এক জনসভায় তিনি এসব কথা বলেন। কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।
বক্তব্যে ৫ আগস্ট পরবর্তী সময়ে চাঁদাবাজি ও দখলদারিত্বে জড়িতদের ‘নতুন জালেম’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যারা ফ্যাসিস্টদের পুনর্বাসন ও কথিত বন্ধু রাষ্ট্রকে তোষণের নীতি নিয়েছে, তারাই নতুন জালেম। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে এদের রুখে দিতে হবে।’
কুতুবদিয়া ও মহেশখালীর উন্নয়ন ও স্থানীয় সমস্যা নিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, দেশে পর্যাপ্ত লবণ থাকা সত্ত্বেও আমদানি করায় কুতুবদিয়ার চাষিরা ন্যায্যমূল্য পান না। হামিদুর রহমান আযাদ নির্বাচিত হলে লবণ আমদানি নয়, বরং রপ্তানি করা হবে। চাষিরা তাদের শ্রমের সঠিক মূল্য পাবে।
সমাবেশে নেজামে ইসলামী, খেলাফত মজলিস এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা বক্তব্য দেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
২ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৩ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৫ ঘণ্টা আগে