স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনের ফলাফল যা হয়েছে তা নিয়ে কথা আছে কিন্তু নতুন ধারার সংস্কৃতি দেশে চালু করতে চান বলে প্রত্যাখ্যান করেননি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
শনিবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় এ নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের যুবসমাজ পরিবর্তন চায়। চলমান ধারার ওই রাজনীতি আর দেখতে চায়। এই পরিবর্তনের জন্য ৯ মাস ধরে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা চলেছে। সেই আলোচনার ভিত্তিতে সাধারণ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হলো। কিন্তু এই আলোচনার এক অংশ বাস্তবায়ন হল আরেক অংশ বাস্তবায়নের কাজ এখন পর্যন্ত শুরু হলো না।’
তিনি আরও বলেন, ‘গণভোটে ৬৮ শতাংশ ভোটার ছিল। এর একটি বড় অংশ হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছেন। তার মানে তারা সংস্কার চান। এই যে জাতির পরিবর্তনের আকাঙ্ক্ষা, যুব সমাজের পরিবর্তনের আকাঙ্ক্ষা, এটা যদি ফুলফিল না হয় তাহলে সমাজ কীভাবে চলবে। এটা কি আগের কায়দায় চলবে। ইতিমধ্যে আমরা বেশ কিছু লক্ষণ দেখছি। বিভিন্ন জায়গায় যে সমস্ত পরিবর্তন আনা হয়েছে সমাজ স্বাভাবিকভাবে এটাকে কিন্তু অভিনন্দন জানায় নাই। জানাতে পারত যদি সিদ্ধান্তগুলো সেভাবে হতো।’
আশা প্রকাশ করে জামায়াতের আমির বলেন, ‘জনগণের অভিপ্রায়কে সম্মান করে সরকারি দল অবিলম্বে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন এবং তাদেরই সিদ্ধান্তের কারণে যে জটিলতা তৈরি হয়েছে, এটা তারা নিরশন করবে। তাহলে এদের প্রতি মানুষের আস্থা থাকবে। নইলে যেভাবে তিনটা নির্বাচনের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছিল এটা আরো মারাত্মক আকারে তৈরি হবে।’
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘ভয়ের সংস্কৃতি সর্বত্র যেভাবে তৈরি হয়েছিল এটাই সমাজকে পুরাপুরি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আমরা সামাজিক শৃঙ্খলার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে একদম তলানিতে পড়ে গিয়েছিলাম। এখান থেকে জাতি উঠে এসেছে। কিন্তু ঘুরে দাঁড়ায়নি। ঘুরে দাঁড়াতে হবে। এখনো কিন্তু কালো ছায়া রয়েছে। সমাজের অনিয়ম, বিশৃঙ্খলা, সংকীর্ণতা ও প্রতিহিংসা সর্বত্র বিরাজ করছে। মাত্রা যা-ই হোক।’
তিনি আরো বলেন, ‘একসময় মানুষ রাজনীতিবিদ শুনলে সমাজে ভিন্ন একটা শ্রদ্ধার জায়গা তৈরি করে দিত। এখন সে জায়গাটা রাজনীতিবিদরা নিজের কর্মকাণ্ডের কারণে হারিয়ে ফেলছে। কথার সাথে কাজের মিল খুঁজে পায় না। তখন মানুষের মনে শুধু অশ্রদ্ধা তৈরি হয় না বরঞ্চ ক্ষোভও তৈরি হয়। রাজনৈতিক প্রতিষ্ঠান যতক্ষণ পর্যন্ত কথায় কাজের মিল রেখে জাতিকে আস্থায় না আনতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করি না যে একটা ভালো জাতি গঠন হবে। এই জায়গাটা অবশ্যই তৈরি করার মৌলিক দায়িত্ব রাজনীতিবিদদের। আমরা ওই জায়গাটা তৈরি করার জন্যই কাজ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬