স্ট্রিম সংবাদদাতা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি মসজিদে চেয়ার টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর দলীয় সভা করায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। মসজিদের আদব লঙ্ঘনের অভিযোগ তুলে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল।
জানা যায়, গত ২৩ জুন মাগরিবের নামাজের পরে উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভিতরে চেয়ার টেবিল প্রবেশ করিয়ে দলীয় সভা শুরু করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দলীয় সভা থেকে মনোহর বাদশাকে ইমাদপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি শফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির আব্দুল বাছেত হারুন, উপজেলা সহকারী সেক্রেটারি গোলাম আজম, ১৭ নম্বর ইমাদপুরের আমির মিজানুর রহমানসহ জামায়াতের উপজেলা এবং ইউনিয়নের নেতারা।
এদিকে মসজিদের ভিতরে চেয়ার টেবিল বসিয়ে সভা করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। আল নাহিয়ান অভি নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘মসজিদকে পার্টি অফিস বানিয়ে ফেলছে মোনাফেকগুলা।’
আতিকুর রহমান লেবু নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘মসজিদ আল্লাহর ঘর, এখানে কিসের ভন্ডামি। এরা ইসলামের নামে ভন্ডামি শুরু করে দিয়েছে।’
চকপাড়া এলাকার বাসিন্দা নয়ন জানান, জামায়াতে ইসলামী মসজিদের ভিতরে চেয়ার টেবিল বসিয়ে দলীয় প্রোগ্রাম করে মসজিদের আদব লঙ্ঘন করেছে। এটা নিন্দনীয় কাজ। আমরা এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মিঠাপুকুর উপজেলার হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী জানান, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর প্রাগ্রামে সাধারণত অন্য দলের সমালোচনা করা হয়ে থাকে। এছাড়া চেয়ার টেবিল নিয়ে বসে দলীয় প্রাগ্রাম করাকালীন মসজিদের সৌন্দর্য বর্ধন না হয়ে সৌন্দর্যহানি হয়ে থাকলে এটি মসজিদের আদবের লঙ্ঘন হয়েছে।
মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আসাদুজ্জামান শিমুল বলেন, ‘আমরা মসজিদ ভিত্তিক প্রোগ্রামগুলো করি, তবে এভাবে প্রোগ্রাম করি না। মসজিদটা গ্রামের মধ্যে একদম বাড়ির সাথে, সে সময় কোনো লোকজন ছিলে না। এ জন্য ব্যবহার করেছি।'
তিনি আরও বলেন, ইসলামের দৃষ্টিতে মসজিদ হচ্ছে সংসদ। তবে এটাকে মানুষ ভালোভাবে নেয় না। আমিও দেখেছি এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সামাজিক দৃষ্টিকোণ থেকে মানুষ এটাকে ভালোভাবে নেয় না। সামনের দিকে আমরা বিষয়টা খেয়াল রাখবে।

রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় বড় বিষয় নয়, দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
১ ঘণ্টা আগে
জনতার রায়কে অগ্রাহ্য কেউ করে অতীতে কেউ টিকে থাকতে পারে নাই, সামনেও পারবে না বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে এক জনসভায় এসব কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে
বিএনপির প্রার্থী হিসেবে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তাঁর দলীয় মহাসচিব পদে আসছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘনিষ্ঠ দুটি সূত্র স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছে।
১৯ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থান পাওয়া শাপলা চত্বরের শহীদদের ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রোববার (৯ আগস্ট) দুপুরে জাদুঘর পরিদর্শন শেষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।
২০ ঘণ্টা আগে