স্ট্রিম প্রতিবেদক

অতীতে বিএনপি-জামায়াত সরকার পরিচালনা করলেও মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, জোট সরকারের সময় দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। আল্লাহর রহমতে জনগণ আমাদের রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে।
রোববার (২৫ জানুয়ারি) ময়মনসিংহ-৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি নুরে আলম সিদ্দিকীর সমর্থনে ফুলবাড়িয়ায় নির্বাচনী জনসভায় এসব কথা বলেন রেজাউল করীম।
তিনি বলেন, আমি আপনাদের কাছে হাতপাখার ভোট চাইতে এসেছি। অনেক আশা নিয়ে ইসলামপন্থার পক্ষে ঐক্য গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু দেখা গেল, জামায়াত ইসলামের নীতি-আদর্শ বাস্তবায়ন করা প্রতিজ্ঞা থেকে সরে আসছে। ফলে ইসলামের স্বার্থে আমাদের একক পথচলার সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আল্লাহর রহমতে আমরা একা নই। দেশের সর্বস্তরের জনতা ও উলামায়ে কেরাম আমাদের সঙ্গে আছেন।
চরমোনাই পীর বলেন, অনেক প্রার্থী নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন। কিন্তু কেউ নীতির উন্নয়নের কথা বলেন না। সংসদ সদস্যরা যদি সংসদে সঠিক নীতি প্রণয়ন করেন এবং সেই নীতির বাস্তবায়নে শাসন বিভাগকে জবাবদিহি করতে বাধ্য করেন, তাহলে উন্নয়ন সব নাগরিকের কাছে এমনিতেই পৌঁছে যাবে।
তিনি বলেন, বিগত ৫৪ বছরে অনেক উন্নয়নের কথা জাতি শুনেছে। কিন্তু সেসব উন্নয়নের পেছনে ছিল দুর্নীতির মচ্ছব। খুন-গুম ও টাকা পাচার করে দেশকে দিনকে দিন দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে। তাই দেশের কাঠামোগত উন্নয়ন ও নীতি উন্নয়নের দিকে গুরুত্ব দিতে হবে। ইসলামী আন্দোলন শুধু নেতা নয়, নীতি পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬