এনসিপি কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত, বাণিজ্যচুক্তিসহ নানা বিষয়ে আলোচনা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

এনসিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর বাংলামোটর কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠক সূত্র জানায়, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, গণতান্ত্রিক উত্তরণ, এনসিপির রাজনৈতিক দর্শন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়। এ সময় উঠে আসে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গুরুত্ব ও সহযোগিতা।

এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির বিভিন্ন দিক নিয়ে জনগণের মধ্যে বিদ্যমান প্রশ্ন এবং উদ্বেগের বিষয় মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে কার্যালয়ে আসা প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন চুক্তির বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ভবিষ্যতে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে। উভয় দেশের জনগণ উপকৃত হবে।

বৈঠকে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এনসিপি নেতারা বলেন, গণভোটের রায়কে যথাযথ গুরুত্ব না দিয়ে সরকার সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে, যা নিয়ে তারা উদ্বিগ্ন।

মার্কিন রাষ্ট্রদূত রাজনৈতিক সংলাপ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্পৃক্ততার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

বাণিজ্যচুক্তির বিভিন্ন দিক নিয়ে জনগণের মধ্যে বিদ্যমান প্রশ্ন এবং উদ্বেগের বিষয় মার্কিন রাষ্ট্রদূতকে জানান এনসিপির নেতারা। জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন চুক্তির বিভিন্ন বিষয় ব্যাখ্যা করে বলেন, এই চুক্তি ভবিষ্যতে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে। উভয় দেশের জনগণ উপকৃত হবে।

মার্কিন প্রতিনিধিদলে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান ও রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট। অন্যদিকে, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক সেলের ভারপ্রাপ্ত প্রধান আলাউদ্দিন মোহাম্মদ, সদস্য মনিরা শারমিন ও নাভিদ নওরোজ শাহ।

জানতে চাইলে আলাউদ্দীন মোহাম্মদ স্ট্রিমকে বলেন, ‘বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে বিশদ আলাপ হয়েছে। বাণিজ্যচুক্তির বিষয়ে জনগণকে জানাতে সংসদে উত্থাপন করা হবে। এ ছাড়া আমরা কেন সরকারের সংবিধান সংশোধন কমিটিতে যাইনি, তা নিয়েও প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত