হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি, ভাঙা ডিমে কিছু যায়-আসে না: আখতার হোসেনযুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আমরা সেই প্রজন্ম, যাঁরা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি। অতএব, কারও ভাঙা ডিমে আমাদের কিছু যায়-আসে না।’
রাজনৈতিক নেতারা ড. ইউনূসের সফরসঙ্গী, লন্ডনের পর কি দ্বিতীয় রাজনৈতিক সমঝোতাজাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনটি রাজনৈতিক দলের ছয় নেতাকে সঙ্গী করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক নেতারা সফরসঙ্গী হচ্ছেন—এই খবর প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা তৈরি হয়েছে।
পেছাল রাকসু নির্বাচন: কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ শিবিরেররাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনের তারিখ পেছানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবররাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন পেছানো হয়েছে। আগামী ১৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছে কমিশন।
অভিযোগের সঠিক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত ডাকসু নির্বাচনের বৈধতা দেবে না ছাত্রদলঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনেছে ছাত্রদল মনোনীত প্যানেল। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচনের প্রায় দুই সপ্তাহ পর মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে প্যানেলটির নেতারা এই অভিযোগ করেন।
একনজরে রাকসুর আলোচিত পাঁচ প্যানেল: ভিপি প্রার্থীদের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনাআসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন সামনে রেখে একাধিক প্যানেল ঘোষণা করা হয়েছে, যারা নিজ নিজ মতাদর্শ ও শিক্ষার্থীদের জন্য নানা প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছে। নির্বাচনে অংশ নেওয়া আলোচিত প্যানেলগুলোর ভিপি পদপ্রার
চবির হল সংসদ নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ২৪ প্রার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হল ছাত্র সংসদ ও হোস্টেল ছাত্র সংসদ নির্বাচনে ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন। তাঁদের মধ্যে নারী প্রার্থী ২১ জন। সম্পাদকীয় পদে ১৫ জন এবং নির্বাহী সদস্য পদে ৬ জন।
এনসিপি-গণ অধিকার পরিষদ এক হওয়ার আলোচনা, নেতৃত্ব দেবেন কেজুলাই গণ-অভ্যুত্থানে প্রথম সারিতে থাকা ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের একীভূত নিয়ে গত কয়েক দিন ধরেই চলছে আলোচনা।
আমির হামজাকে নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে জামায়াতঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে বক্তব্য দিয়ে সম্প্রতি আলোচনায় আসা ইসলামি বক্তা মুফতি আমির হামজার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। জানা গেছে, বর্তমানে তিনি চট্টগ্রামে রয়েছ
বাংলাদেশ ও ভারতকে এক করে ফেলতে চেয়েছিলেন শেখ হাসিনা: রুহুল কবির রিজভীবিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারত ও বাংলাদেশকে এক করে ফেলতে চেয়েছিলেন শেখ হাসিনা। যে কারণে তিনি বাংলাদেশিদের শুধু বাঙালি বলতেন। শেখ হাসিনা বাঙালি বাঙালি করতে করতে তার মুখে ঘাঁ করে ফেলেছে। কিন্তু এটা ব্যস্তব যে, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে নানা ধরণের অপপ্
সংবিধানে স্বৈরাচার হওয়ার কথা লেখা নেই, পিআর চাইলে জনগণের কাছে যান: ডা. জাহিদএজেডএম জাহিদ হোসেন বলেছেন, সংবিধানে কোথাও স্বৈরাচার হওয়ার কথা লেখা নেই। স্বৈরাচার ঠেকাতে হলে রাজনৈতিক কালচারের পরিবর্তন আনতে হবে। পিআর চাইলে জনগণের কাছে যাওয়ার কথা বলে আলোচনার টেবিলকে অবিশ্বাস করে যারা মাঠে নেমেছে তারা চায় নির্বাচন পিছিয়ে যাক।
দেশে অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচারী সরকারের পতনের কয়েক দিন পরেই আমি বিভিন্ন জেলা ও উপজেলার সঙ্গে সভা করে বলেছিলাম, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু অদৃশ্য শক্তি দিনে দিনে মাথাচাড়া দিয়ে উঠবে। সেই কথা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।’
আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার আশা জামায়াত আমিরেরআগামী জাতীয় নির্বাচনে বিজয় লাভ করার লক্ষ্যে আর্থিক কুরবানিসহ সব ধরনের সাহায্য-সহযোগিতা করার জন্য দলের সকল নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শীতের ‘ওয়াজ’ বর্ষাতেই শুরু করেছেন জামায়াত নেতারা‘এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ইমান থাকবে, যারা ইসলামের পক্ষে ভোট দেবে না, তাদের ইমান থাকার কোনো সুযোগ নাই।’ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মন্তব্য করেছেন জামায়াত নেতা হিফজুর রহমান। তিনি গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষও। সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্
বিএনপি উড়ে এসে জুড়ে বসা কোনো দল নয়: মির্জা ফখরুলবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উড়ে এসে জুড়ে বসা কোনো রাজনৈতিক দল নয়, বরং লড়াই সংগ্রাম করেই বাংলাদেশে নিজেদের অবস্থান তৈরি করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এনসিপিতে ভিন্নমত-অসন্তোষ, পদত্যাগের চিন্তা কেন্দ্রীয় নেতাদেরওনাম প্রকাশ না করার শর্তে এনসিপির এক কেন্দ্রীয় নেতা জানান, ডাকসু ও জাকসু নির্বাচনে এনসিপির কিছু নেতার শিবিরের পক্ষে কাজ করার বিষয়টি তাঁরা শুনেছেন। তবে তাঁরা কোনো প্রমাণ পাননি। প্রমাণ পেলে দল থেকে ব্যবস্থা নেওয়া হতে পারে।
দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার অপচেষ্টা রুখে দিতে হবে: চরমোনাই পীরপীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, এখন আবার কেউ কেউ নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চালাচ্ছে। দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার চেষ্টা করছে। দিল্লি বা বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না