অর্ণব সিদ্দিকী

অন্যদিকে, তিনারিওয়েন লাইভ পারফর্মেন্সে ট্র্যাডিশনাল গয়না, ড্রেস তাগেলমাস্ত ও তাসুওয়ার্ত
গিটারিস্ট ও ভোকালিস্ট আব্দাল্লাহ আগ আলহুসেইনী ব্যান্ডওয়াগনে এক ইন্টারভিউয়ে বলে, ‘আমরা যে ধরনের পরিবেশে বাইচা থাকি সেইটাই আমাদের মিউজিকের সরাসরি ইন্সপিরেশন। আমাদের যাযাবর গোষ্ঠিগুলার ঐতিহ্যবাহী মিউজিক থিকা আমরা হেভিলি ইনফ্লুয়েন্সড। উটের বিভিন্ন চলনের ঢঙ আমাদের গানের তাল ঠিক কইরা দেয়। এই কাব্য মূলত আমাদের পূর্বসূরীদের পুরানা প্র্যাক্টিস, যেটা আমরা কিছু আধুনিক অনুপ্রেরণা আর গিটার, ড্রামসের টিউন মিশাইয়া গত ৪০ বছর ধইরা চর্চা কইরা আসতেসি।’
এরা জিমি হেন্ড্রিক্স, বব ডিলান, জেমস ব্রাউন, বনি এমসহ আফ্রিকা, আরবের অনেক শিল্পীদের মিউজিক শুনে। ভারতের কিরণ আহলুওয়ালিয়ার সাথে সাবকন্টিনেন্টের কাওয়ালি আর নিজেদের মিউজিকের কোলাবোরেশনও আছে। ইন্টারেস্টিংলি এদের মিউজিকে হিপহপের অনুপ্রেরণাও লক্ষ্য করা যায়। এদের আরাওয়ান আর তেনহেরত গানগুলা র্যাপ এর ঢঙে গাওয়া। তাই তিনারিওয়েনরে এক্সোটিক কইরা দেখার কিছু নাই। এরা শুধুমাত্র ‘মরুভূমির ব্লুজ ব্যান্ড না’—এরা দুনিয়ার তাবত মিউজিকের সমুদ্রে ডুব দেয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমসাময়িক মিউজিক থিকাও এরা ইন্সপিরেশন নেয়, তবে গায় নিজেদের মতো কইরা।
তিনারিওয়েন ফর্ম হওয়ার পর থিকাই তাদের যাত্রা ছিলো গ্যাঞ্জামে ভরা। তুয়ারেগ বিদ্রোহে জড়িত থাকার কারণে ১৯৮৯ সালে মালি সরকার তাদের ক্যাসেট নিষিদ্ধ কইরা দেয়। সহিংস রাজনৈতিক পরিস্থিতি চলমান থাকে অনেকদিন। পরে নব্বইয়ের মাঝামাঝি সময়ে তুয়ারেগ আর মালি সরকারের মধ্যে একটা শান্তিচুক্তি হয়। তিনারিওয়েন সশস্ত্র রাজনৈতিক সংগ্রাম থিকা বাইর হইয়া শান্তি ছড়াইয়া দেয়ার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসাবে এরা ফরাসি মিউজিক কালেকটিভ Lo'Jo এর সাথে মিল্যা আয়োজন করে Festival au Désert অর্থাৎ মরুভূমির উৎসব। এইটা মার্কেটিং গিমিকের জমিন উৎরাইয়া মরুভূমির বিচিত্র যাযাবর জনগোষ্ঠীগুলার মিউজিক ও ব্যবসায়িক লেনাদেনার জায়গা তৈরী কইরা দিসিলো। এতে আফ্রিকান লেজেন্ড আলী ফারকা তুরে, উমু সাঙ্গারে, বাসুকু কুয়াতে থিকা লেড জেপেলিন এর ভোকালিস্ট রবার্ট প্ল্যান্ট, U2-র ভোকালিস্ট বনো, পাংক ব্যান্ড ব্ল্যাক ফায়ারসহ আরো অনেকেই অংশ নিসিলো। ২০০১ থিকা টানা ১২ বছর এই ফ্যাস্টিভাল নামাইতে পারলেও এক পর্যায়ে ঝামেলা বাধায় আল কায়েদা। ইউরোপ, আম্রিকা থিকা আসা ট্যুরিস্টদের অপহরণ কইরা মুক্তিপণ আদায় করতে থাকে এরা। পরে নিরাপত্তার অজুহাতে এই আয়োজন বন্ধ করে মালি সরকার। ফেস্টিভ্যাল এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এখনো ‘Still in exile’ অর্থাৎ ‘এখনো নির্বাসনে’ লেখাটা চোখে পড়ে।
‘’তেনেরের পায়ের ছাপ মুইছা গেছে ,
খালি বাতাস জানে - আমরা কোন পথে হাটসিলাম’’
নিজেদের জমিনে পরবাসী হওয়া সত্ত্বেও, গত ৪৬ বছরে তিনারিওয়েন মোট নয়টা ষ্টুডিও এলবাম রিলিজ করসে। পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য লাইভ কনসার্ট তো আছেই। আফ্রিকা, ইন্ডিয়া ,আমেরিকা ও ইউরোপের বিভিন্ন শিল্পীর সাথে আছে কোলাবোরেশন। ২০১৭ সালের ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে প্রথমবারের মতো বাংলাদেশে লাইভ পারফরম্যান্স করে এরা। দুই বছর আগে রিলিজ হওয়া এলবাম Amatssou শুনলে মনে হয় এইটা তো সেই চিরপরিচিত তিনারিওয়েনই - ফ্রেশ, অথেন্টিক আর মেলানকলিক।
তাদের মিউজিক শুইনা তৈরী হইসে বহু তুয়ারেগ ও অন্যান্য কালচারের মিউজিক কালেকটিভ যারা আফ্রিকান বা ওয়ার্ল্ড মিউজিকের বিশাল ভান্ডাররে প্রতিনিয়ত সমৃদ্ধ কইরা তুলতেসে। সকল হেডম আর কর্তৃত্বরে মিডল ফিঙ্গার দেখাইয়া মরুভুমির বালু আর বাতাসের গন্ধ শরীরে মাইখা আজো হাইটা যাইতেসে তিনারিওয়েন।

.png)

মিম কালচারে বিটলসের ড্রামার রিঙ্গো স্টাররে নিয়া মজার একটা লাইন আছে। লাইনটা হইল—‘রিঙ্গো ওয়াজ নট ইভেন দ্য বেস্ট ড্রামার ইন দ্য বিটলস।’ আমার কাছে মনে হয়, পপ কালচারের সবচেয়ে ক্লিশে জিনিসটা হইলো, পপ কালচার সবসময় ‘ফ্রন্টম্যান’ আর ‘মাস্টারমাইন্ড’ ন্যারেটিভ সেল করতে পছন্দ করে।
০৭ জুলাই ২০২৬
একটা বাংলা সিনেমা তৈরি হইছে আর এই জন্য সারাদেশ থিকা ঝাঁকে ঝাঁকে মানুষেরা শহরে ভিড় করতে শুরু করছেন। সিনেমা হল খুঁজতেছে সবাই, সিনেমা দেখবে। কেউ কেউ তো কাঁথা বালিশও নিয়া আসছেন। শুয়ে পড়ছেন সিনেমা হলের গেটে। সকাল সকাল টিকেট পাইতে হবে, যদি টিকেট শেষ হইয়া যায়। গ্রামেও এই সিনেমার ক্রেজ ছড়ায় পড়ছে।
০৫ জুলাই ২০২৬
গতকাল ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ এক ‘সৃজনশীল’ কাজের দেখা পেলাম। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১৯৪৩ সালের যুগান্তকারী কালি-কলমে আঁকা দুর্ভিক্ষ সিরিজকে তুলে আনা হয়েছে নেকলেসে। ক্লে-এর ওপর অ্যাক্রিলিকে আঁকা, তাতে রেজিনের প্রলেপ, আর সঙ্গত দিচ্ছে কাঠের পুঁতি। আজকের পুঁজিবাদী দুনিয়ায় এ অবশ্য নতুন কিছু
০২ জুলাই ২০২৬
হুমায়ূন আহমেদ মারা গেছেন সেই ২০১২ সালে। কোনো রাইটার মইরা যাওয়ার পরে ইউজুয়ালি তার লিটারেরি জনরার সার্কুলেশনে একটা ন্যাচারাল ডিজরাপশন আসে। কিন্তু মারা যাওয়ার ১৪ বছর পরেও দেখা যাইতেছে, বাংলাদেশের কালচারাল পেরিফেরিতে 'হুমায়ূনীয়' লিটারেরি জনরার সার্কুলেশন বহাল তবিয়তেই আছে।
২৩ জুন ২০২৬