ওলিউর রহমান

প্রতি বছর রমজান শুরু হওয়ার আগে বাজারে এক অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ তাকিয়ে থাকে পণ্যের দামের দিকে—আজ কত বাড়ল? কাল কত বাড়বে?
কোনো উৎসব উপলক্ষে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে ব্যবহার্য পণ্যের দাম বাড়িয়ে দেওয়া আমাদের দেশে একদম স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির সবচেয়ে মারাত্মক ঘটনাটি ঘটে প্রতি বছর রমজান উপলক্ষে৷
রমজানের শুরুতে ছোলা, মাছ, মাংসের দাম বেড়ে যায়৷ লেবু, শসাসহ অন্য ইফতার উপকরণের দাম কখনো দ্বিগুণ, তিনগুণও বাড়িয়ে দেওয়া হয়।
অথচ কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ানো সামাজিকভাবে গর্হিত এবং ঘৃণিত কাজ তো বটেই, ইসলামেও এটিকে সুস্পষ্ট হারাম ঘোষণা দেওয়া হয়েছে। রাসূল (সা.) বলেছেন, পাপী ব্যক্তি ছাড়া কেউ খাদ্য ( দাম বাড়ানোর উদ্দেশ্যে) গুদামজাত করে রাখে না৷ ( মুসলিম)
সিন্ডিকেট করে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি করা স্বাভাবিক সময়েই যেখানে নিন্দনীয় কাজ, রমজানে সেটি আরও মারাত্মক পরিণতি ডেকে আনে। খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সারাদিন রোজা থাকার পরে নিম্ন আয়ের এমনকি মোটামুটি সচ্ছল মানুষও ইফতার, সেহরিতে তাদের প্রয়োজনীয় খাদ্য চাহিদা পূরণ করতে পারে না।
রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি করাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে এটিকে হারাম বলে ফতোয়া দিয়েছে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগ।
মুসলমানদের জন্য রমজান হলো সংযম, সহমর্মিতার মাস৷ হাদিসে এ মাসে অধীনস্থদের কাজের চাপ কমিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল (সা.) রমজানে নিজে প্রচুর দান করতেন এবং বাকিদেরকেও দান করতে উৎসাহ দিতেন৷
এসব কিছুর উদ্দেশ্যে মানুষের কষ্ট লাঘব করা৷ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে রোজার মতো কঠিন ইবাদতটি পালন করতে পারে৷
কিন্তু অসাধু ব্যবসায়ী চক্র মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে রমজানকেই তাদের অর্থ কামানোর মোক্ষম সময় মনে করে৷ রাষ্ট্রের উঁচু থেকে নিচু পর্যায় পর্যন্ত দফায় দফায় চলে মূল্যবৃদ্ধির কারসাজি। আমদানিকৃত পণ্য জাহাজ থেকে খালাস হয়ে খুচরা বাজারে পৌঁছা পর্যন্ত প্রত্যেকেই নিজের হিসসা অগ্রিম ঈদ বোনাসসহ আদায় করে নেয়।
রাসূল (সা.) যেখানে রমজানে অন্যকে এক ঢোক পানি দিয়ে হলেও ইফতার করাতে উৎসাহ দিয়েছেন, কারসাজি করে খাদ্যপণ্যের দাম বাড়ানো সেখানে প্রকারান্তরে অন্যের ইফতার কেড়ে নেওয়া৷ তার সেহেরি হরণ করা৷ এটা সুস্পষ্ট জুলুম। আর জুলুম কেয়ামতের দিন জালেমের জন্য ভীষণ অন্ধকার রূপে হাজির হবে৷
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশে রমজানে বিশেষ তৎপরতায় বাজার মনিটরিং করা হয়। ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গালফ নিউজের খবরে বলা হয়েছে, আরব আমিরাতের সুপারশপগুলোতে প্রতি বছর রমজান উপলক্ষে বিশেষ মূল্যছাড় দেওয়া হয়।
বাজার মনিটরিং করা এবং সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখা মূলত সরকারের কর্তব্য। কিন্তু সরকারের অগোচরে কি কোনো সিন্ডিকেট সচল থাকতে পারে? নাকি এই সিন্ডিকেট ভাঙ্গার কোনো সদিচ্ছাই সরকারের নেই?

.png)

সমরকন্দ মুসলিম জ্ঞানসভ্যতার ইতিহাসে এক কিংবদন্তি নাম। শতাব্দীর পর শতাব্দী এই নগরী ছিল জ্ঞান, সভ্যতা ও সংস্কৃতির এক উজ্জ্বল কেন্দ্র। বিশাল মাদরাসার প্রাঙ্গণে প্রতিধ্বনিত হতো কুরআন ও হাদিসের দরস, খানকাগুলো মুখর থাকত আধ্যাত্মিক সাধনায়,
১৭ জুলাই ২০২৬
১৯৯৫ সালের ১১ জুলাই ছিল বসনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দিন। তিন বছর ধরে চলা গণহত্যা এ দিনে সকল সীমা অতিক্রম করেছিল। দেশটির সেব্রেনিৎসা শহরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ৮ হাজারের বেশি মানুষ হত্যা করা হয়েছিল ১১ জুলাই। গতকাল ছিল সেব্রেনিৎসা গণহত্যার ৩১তম বার্ষিকী।
১২ জুলাই ২০২৬
গোটা আব্বাসী খেলাফতজুড়েই ছোট-বড় অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আব্বাসী খলীফাগণ শিক্ষা প্রকল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে ছত্রিশতম আব্বাসী খলিফা মুস্তানসির বিল্লাহ ছিলেন এ ক্ষেত্রে প্রবাদতুল্য ব্যক্তিত্ব।
০৩ জুলাই ২০২৬
ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম। আরবিতে এ মাসকে সম্মানিত মাস বলা হয়। আর এই মাসের ১০ তারিখকে বলা হয় আশুরা যা মুসলমানদের কাছে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। শতাব্দীর পর শতাব্দী এই আশুরা একদিকে আল্লাহর রহমত, সাহায্য এবং ঐতিহাসিক নানা ঘটনার সাক্ষ্য বহন করে আসছে।
২৬ জুন ২০২৬