স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের গ্রুপ পর্বের নাটকীয়তা শেষ পর্যায়ে। নকআউট পর্বের সমীকরণও স্পষ্ট হতে শুরু করেছে। নকআউটের নিজেদের ম্যাচগুলোতে জয় পেলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হবে সেমিফাইনালেই।
শেষ ৩২, শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য পথ বিশ্লেষণে দেখা যায়, টুর্নামেন্টের অন্যতম তিন ফেবারিট—ফ্রান্স, স্পেন ও জার্মানিকে ফাইনালের আগে এড়িয়ে যেতে পারবে ব্রাজিল-আর্জেন্টিনা। তবে সেমিফাইনালে লাতিন ফুটবলের এই দুই পরাশক্তি মুখোমুখি হবে।
শুক্রবার রাতে নরওয়ের বিপক্ষে ফ্রান্সের ৪-১ গোলের জয় এবং উরুগুয়ের বিপক্ষে স্পেনের জয় টুর্নামেন্টের চিত্র অনেকটাই বদলে দিয়েছে। গ্রুপ রানার্সআপ হয়ে নরওয়েকে শেষ ৩২ খেলতে হবে আইভরি কোস্টের বিপক্ষে। অন্যদিকে শেষ ৩২-এ জাপানের সঙ্গে জয় পেলে শেষ ১৬-তে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে কিংবা আইভরি কোস্ট।
অন্যদিকে একই ব্র্যাকেটে শেষ ৩২-এ ইংল্যান্ড খেলবে সেনেগালের সঙ্গে এবং মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর। ফুটবল বোদ্ধারা বলছেন, শেষ ১৬-তে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে মেক্সিকো। পরিসংখ্যান বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘অপটা’-র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। সেই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে যাবে সেলেসাওরা।
শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ নিজেদের প্রথম বিশ্বকাপেই নকআউটে জায়গা পাওয়া কেপ ভার্দে। আগামী শনিবার (৪ জুলাই) মিয়ামিতে কেপ ভার্দের মুখোমুখি হবেন লিওনেল মেসিরা।
একই ব্র্যাকেটে শেষ ৩২-এর বাকি ম্যাচগুলোতে অস্ট্রেলিয়া লড়বে মিসরের বিপক্ষে, সুইজারল্যান্ড খেলবে ইরানের সঙ্গে এবং কলম্বিয়ার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
‘অপটা’-র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী বলছে, শেষ ১৬-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে মিসর। অন্যদিকে কলম্বিয়া খেলতে পারে সুইজারল্যান্ডের সঙ্গে।
এরপর কোয়ার্টারে দেখা হতে পারে আর্জেন্টিনা ও কলম্বিয়ার। সেই ম্যাচ জিতে সেমিফাইনালে যাবে লা আলবিসেলেস্তেরা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।
তবে এই মহারণ আপাতত শুধু প্রেডিকশন টেবিলে। সেমিফাইনালে মুখোমুখি হতে গেলে দুই দলকেই টপকাতে হবে শেষ ৩২, শেষ ১৬ এবং কোয়ার্টার ফাইনালের বাধা।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬