ফিফা আসিয়ান কাপ/নতুন তিন প্রবাসী ফুটবলার নিয়ে খেলতে যাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্র্যাকটিস সেশনে বাংলাদেশ ফুটবল দল। ফাইল ছবি
প্র্যাকটিস সেশনে বাংলাদেশ ফুটবল দল। ফাইল ছবি

ইন্দোনেশিয়ার জাকার্তায় হতে যাওয়া আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। ফিফার ওয়েবসাইটে প্রকাশিত এ দলে রয়েছে নতুন তিন প্রবাসী ফুটবলার। আজ অথবা আগামীকালের মধ্যে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হতে পারে।

ইংলিশ ক্লাব ফুলহ্যাম থেকে ইংল্যান্ডের ৫ম স্তরের দল বোরহ্যামে লোনে যাওয়া ফুটবলার ফারহান আলী ওয়াহিদ, ফর্টিস এফসিতে জায়গা পাওয়া জাপানের শুকি ইতফুসা ও যুক্তরাজ্যপ্রবাসী ডিফেন্ডার জিদান আলেকজান্ডার ইউসুফ দলে প্রথমবার জায়গা পেয়েছেন।

আক্রমণভাগের নতুন বিকল্প হিসেবে খেলবে ফারহান। তিনি সরাসরি ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন। রক্ষণভাগে খেলবেন জিদান ইউসুফ। যুব এশিয়ান কাপের বাছাইপর্বে দলের রক্ষণভাগে খেলা ইউসুফ প্রথমবারের মতো দলে জায়গা করে নিয়েছে। অন্যদিকে আক্রমণে গতি বাড়াতে দলে নেওয়া হয়েছে জাপানি বংশোদ্ভূত শুকি ইতফুসাকে।

শেষ মুহূর্তে চোটের কারণে ফয়সাল আহমেদ ফাহিম দলে জায়গা হারিয়েছেন।

ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরী ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কসমসে যোগ দেওয়া শমিত সোমের সঙ্গে আছেন ফাহামিদুল ইসলাম ও জায়ান আহমেদও।

স্কোয়াডে জায়গা হয়নি গোলরক্ষক আনিসুর রহমান জিকো এবং ট্রায়াল দিতে আসা যুক্তরাষ্ট্রপ্রবাসী গোলরক্ষক সাইফ কেরাওয়ালার।

আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপ শুরু করবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর। এরপর ১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের দল।

আসিয়ান কাপে বাংলাদেশ দলের স্কোয়াড

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

রক্ষণভাগ: তপু বর্মন, শাকিল আহাদ তপু, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, রহমত মিয়া ও এস এম মঞ্জুরুর।

মধ্যমাঠ: হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র ও মো. হৃদয়।

আক্রমণভাগ: ফাহামিদুল ইসলাম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতফুসা ও মিনহাজুল করিম স্বাধীন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত