
জার্মান বুন্দেসলিগায় লরিস কারিয়ুসের গোলকিপিং নৈপুণ্যে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে শালকে ০৪। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পয়েন্ট হারানোর পাশাপাশি থেমেছে বায়ার্নের টানা ৫৯ ম্যাচে গোল করার ধারাও ।
ভেল্টিনস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে বায়ার্ন। খেলার তৃতীয় মিনিটেই বায়ার্নের রাইট উইঙ্গার লেনার্ট কার্লের শট ঠেকিয়ে দেন কারিয়ুস। এর কিছুক্ষণ পর অ্যাটাকিং মিডফিল্ডার নাথানিয়েল ব্রাউনের প্রচেষ্টাও ব্যর্থ করেন কারিয়ুস। বিরতির আগে বায়ার্নের কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর আক্রমণের ধার বাড়াতে হ্যারি কেইন, মাইকেল অলিসে এবং জামাল মুসিয়ালাকে মাঠে নামান বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। তবে তারকাদের নামিয়েও কাজের কাজ হয়নি। ম্যাচের শেষ দিকে বায়ার্নের সামনে ঢাল হয়ে দাঁড়ান জার্মান গোলরক্ষক কারিয়ুস। প্রথমে অলিসের শট ঠেকানোর পর শেষ মুহূর্তে প্রায় ২৫ গজ দূর থেকে কেইনের নেওয়া দূরপাল্লার শটও বারপোস্টের ওপর পাঠিয়ে দেন তিনি। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকেই মাঠ ছাড়তে হয় সফরকারী বায়ার্নকে।
এই ড্রয়ে এবারের মৌসুমে প্রথম পয়েন্ট হারাল বায়ার্ন মিউনিখ। একই সঙ্গে টানা ৫৯ ম্যাচে গোল করার রেকর্ড যাত্রার সমাপ্তি ঘটল। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বায়ার লেভারকুসেনের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর এই প্রথম গোল করতে ব্যর্থ হলো বায়ার্ন।
.png)

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাসান মাহমুদের বোলিং নৈপুণ্যে ওরচেস্টারশায়ারকে ৮৪ রানে হারিয়েছে কেন্ট। দুই ইনিংসে ৭টি উইকেট নিয়েছেন এই বাংলাদেশি পেসার।
২ ঘণ্টা আগে
আর্লিং হালান্ডের ৩০০তম গোলের মাইলফলক ছোঁয়ার দিনেই জয় পেল ম্যানচেস্টার সিটি। শনিবার (৫ সেপ্টেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে কভেন্ট্রি সিটিকে ১–০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল সিটি। তবে কভেন্ট্রির জমাট রক্ষণে বারবার আটকে যাচ্ছিল তাদের আক্রমণ।
১১ ঘণ্টা আগে
ঢেউয়ের তোড়ে বোর্ড থেকে ছিটকে অঝোরে কেঁদেছিলেন ফাতেমা আক্তার। সেই মেয়েটি এবার জাপানে লাল-সবুজের পতাকা তুলে ধরবেন। ১৭ বছরের ফাতেমা বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে অংশ নেবেন। জাপান যাওয়ার আগে আক্ষেপ ঝরল ফাতেমার কণ্ঠে। এত বছর সার্ফিং করেও পর্যাপ্ত সরকার
১৯ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগের দিন একই প্রতিযোগিতায় ছেলে হকি দল চীনের কাছে ৩-২ গোলে হারলেও মেয়েরা জয় পেয়েছে।
১ দিন আগে