স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের ফাইনাল মানেই যেন স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের ফুটবলারদের একচেটিয়া রাজত্ব। টানা তিন বিশ্বকাপের ফাইনালের পরিসংখ্যান বলছে, বিশ্বজয়ের মঞ্চে রাজত্ব করার গোপন ফর্মুলাটা হয়তো ডিয়েগো সিমিওনের কোনো গোপন ডায়েরিতেই লেখা আছে।
চলতি ২০২৬ বিশ্বকাপের ফাইনাল মঞ্চেও যেন একই কীর্তি গড়ল এই স্প্যানিশ ক্লাব। ফাইনালের মহাকাব্যে এ ক্লাবের খেলোয়াড়ের সংখ্যা কত হতে পারে? দুই দেশের ড্রেসিং রুম মিলিয়ে আতলেতিকো মাদ্রিদের সংখ্যাটা ৯, চমকে দেওয়ার মতো তথ্য। বিশ্বকাপের ট্রফি শেষ পর্যন্ত কার হাতে উঠবে তা নিয়ে ভক্তদের মনে জল্পনা রয়েছে। তবে ফাইনালের আসল রঙ তো আতলেতিকোর লাল-সাদা জার্সির।

স্পেনের ‘লা রোজা’ শিবির থেকে আলেক্স বায়েনা, মার্কোস লরেন্তে, মার্ক পুবিল এবং সদ্য দলে আসা ডিফেন্ডার আলেহান্দ্রো গ্রিমালদো। অন্যদিকে আর্জেন্টিনার ড্রেসিংরুমে রণকৌশল সাজানো হচ্ছে থিয়াগো আলমাদা, হুয়ান মুসো, নাহুয়েল মোলিনা, জুলিয়ানো সিমিওনে ও হুলিয়ান আলভারেজ। মাঠের লড়াইয়ে স্পেন জিতুক কিংবা আর্জেন্টিনা, খেলা শেষে আতলেতিকোর কোচ হিসেবে ডিয়েগো সিমিওনের হাসিমুখ দেখাটা এখন সময়ের ব্যাপার।
বিগত দুটি বিশ্বকাপ ফাইনালেও উভয় দলের মিলিয়ে আতলেতিকো মাদ্রিদেরই সবচেয়ে বেশি খেলোয়াড় ছিল। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের তৃতীয় শিরোপা জিতেছিল, সেখানে রদ্রিগো দে পল, নাহুয়েল মোলিনা এবং আনহেল কোরেয়া খেলেছেন। তবে ফ্রান্স দলে থাকা আতলেতিকোর গ্রিজম্যানকে সেবার রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তখনও ফাইনালের ভাগ্য নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই ক্লাবটিই। সেই ফাইনালে ক্রোয়েশিয়ার জার্সিতে খেলছিলেন শিমে ভ্রসালকো, এবং ফ্রান্সের হয়ে লুকা এরনান্দেজ, থোমাস লেমার ও গ্রিজম্যানরা।
আগামী রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১টায় নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হবে বিশ্বকাপ ফাইনাল। যেখানে স্পেনের চার ও আর্জেন্টিনার পাঁচ আতলেতিকোর খেলোয়াড় একে অপরের বিপক্ষে মাঠে নামবে।

.png)

ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে বিদায় নিয়েছেন ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ী সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। সোমবার (৩১ আগস্ট) আর্থার অ্যাশ স্টেডিয়ামে ২-১ সেটে এগিয়ে থাকার পরও চার ঘণ্টার ম্যারাথন লড়াই শেষে হার মানেন তিনি।
৬ ঘণ্টা আগে
লর্ডস টেস্টে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। ২০২৪ সালের ডিসেম্বরের পর ঘরের মাঠে এটিই ইংলিশদের প্রথম টেস্ট সিরিজ জয়।
৯ ঘণ্টা আগে
পিছিয়ে পড়েও অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের হ্যাটট্রিকে ইপসউইচ টাউনকে ৫–২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার (৩১ আগস্ট) ওল্ড ট্রাফোর্ডে এই জয়ে প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে প্রথম জয় পেল রেড ডেভিলরা।
৯ ঘণ্টা আগে
বার্নাব্যুতে রাতটা ছিল রিয়াল মাদ্রিদের। রোববার (৩০ আগস্ট) শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে মালাগাকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে জোসে মরিনিওর দল।
১৮ ঘণ্টা আগে