স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপসেরা স্পেন। বিশ্ব যখন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাবেক ও বর্তমান তারকা মেসি-ইয়ামাল দ্বৈরথ দেখতে অধীর, ঠিক তখনই হানা দিয়েছে এক নতুন দুশ্চিন্তা।
এই দুঃশ্চিন্তা কোনো ইনজুরির সংবাদ বা খেলা সম্পর্কিত নয়। এটি পাশের দেশ থেকে আসা বিষাক্ত ধোঁয়া।
কানাডার দাবানল থেকে আসা ধোঁয়া শত শত মাইল পাড়ি দিয়ে ঢেকে ফেলেছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঞ্চল। যার সরাসরি প্রভাব থেকে বাদ যায়নি ফাইনালের ভেন্যু নিউ জার্সি স্টেডিয়ামও।সেখানে গত কয়েক ঘণ্টায় বাতাসের গুণগত মানও আশঙ্কাজনকভাবে নেমে গেছে। ধূসর কুয়াশায় ঢেকে গেছে স্টেডিয়ামের চারপাশ। ফলে ফাইনাল ম্যাচ খেলোয়াড় ও মাঠে উপস্থিত থাকা দর্শকদের স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
যদিও ফিফা ও স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নির্দিষ্ট সূচি অনুযায়ী ম্যাচটি হবে বলে জানিয়েছে ফিফা। তবে আবহাওয়া এবং বাতাসের গতিপ্রকৃতির ওপর নজর রাখা হচ্ছে।
ইতোমধ্যেই টুর্নামেন্টের গোল্ডেন বুটের রেস, হাফটাইম শো-তে জাস্টিন বিবারের পারফরম্যান্স নিয়ে দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করছে। এর মধ্যেই প্রাকৃতিক দুর্যোগ আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিল।

.png)

ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে বিদায় নিয়েছেন ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ী সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। সোমবার (৩১ আগস্ট) আর্থার অ্যাশ স্টেডিয়ামে ২-১ সেটে এগিয়ে থাকার পরও চার ঘণ্টার ম্যারাথন লড়াই শেষে হার মানেন তিনি।
৭ ঘণ্টা আগে
লর্ডস টেস্টে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। ২০২৪ সালের ডিসেম্বরের পর ঘরের মাঠে এটিই ইংলিশদের প্রথম টেস্ট সিরিজ জয়।
১০ ঘণ্টা আগে
পিছিয়ে পড়েও অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের হ্যাটট্রিকে ইপসউইচ টাউনকে ৫–২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার (৩১ আগস্ট) ওল্ড ট্রাফোর্ডে এই জয়ে প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে প্রথম জয় পেল রেড ডেভিলরা।
১০ ঘণ্টা আগে
বার্নাব্যুতে রাতটা ছিল রিয়াল মাদ্রিদের। রোববার (৩০ আগস্ট) শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে মালাগাকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে জোসে মরিনিওর দল।
২০ ঘণ্টা আগে