স্পোর্টস ডেস্ক

হিন্দি সিনেমা ‘হেরা ফেরি’র সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে? ‘দেনে ওয়ালা যাব ভি দেতা, দেতা ছাপ্পাড় ফাড়কে’ (দেনে ওয়ালা যখন দেন, একেবারে উজাড় করেই দেন)। আর্জেন্টিনা ফুটবল দলের দিকে তাকালে এই কথা যেন অক্ষরে অক্ষরে মিলে যায়।
দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা। সেই ১৯৮৬ সাল থেকে কত চোখের জল, কত না-পাওয়ার আক্ষেপ! ২০১৪ বিশ্বকাপে মারাকানায় ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে সেই হৃদয়ভাঙা হার, কিংবা ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে হেরে মেসির সেই অভিমানী অবসর—সব মিলিয়ে চরম হতাশার গল্প। কিন্তু গল্পটা ওখানে শেষ হওয়ার ছিল না। মেসি ফিরলেন, আর স্কালোনির হাত ধরে শুরু হলো এক রূপকথার যাত্রা।
২০২১ সালে কোপা আমেরিকা জয় দিয়ে শুরু, এরপর ২০২২-এ ‘ফিনালিসিমা’র মুকুট, আর সবশেষে ২০২২ সালের সেই মহাকাব্যিক বিশ্বকাপ জয়। নিয়তি যেন এত দিনের সব বঞ্চনা সুদে-আসলে মিটিয়ে দিতেই নিজের ভাণ্ডার উজাড় করে দিল মেসিদের জন্য।
বুধবার (১৫ জুলাই) ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠে আরেক ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। রোববার (১৯ জুলাই) ফাইনালে স্পেনের বিপক্ষে জিতলে ৬৪ বছর পর প্রথম কোনো দেশ হিসেবে টানা দ্বিতীয় ট্রফি জয়ের গৌরব অর্জন করবে তারা। জিততে পারলে ফুটবল ইতিহাসের মাত্র তৃতীয় দেশ হিসেবে এই কীর্তি গড়বে মেসিবাহিনী।
এর আগে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে কেবল ইতালি ও ব্রাজিল এই ‘ব্যাক-টু-ব্যাক’ চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৩৪ সালে কোচ ভিত্তোরিও পোজোর অধীনে ঘরের মাঠে চেকোস্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে প্রথম ট্রফি জেতার পর ১৯৩৮-এ হাঙ্গেরিকে ৪-২ ব্যবধানে হারিয়ে টানা দুবার শিরোপা নিজের ঘরে তুলেছিল ইতালি।
এরপর ১৯৫৮ ও ১৯৬২ সালে পেলের জাদুতে টানা দুবার ট্রফি ঘরে তুলেছিল ব্রাজিল। ১৯৫৮ সালের ফাইনালে আয়োজক সুইডেনকে ৫-২ ব্যবধানে হারায় ব্রাজিল। ১৯৬২ সালে পেলে ইনজুরিতে পড়লেও গারিঞ্চার নৈপুণ্যে চেকোস্লোভাকিয়াকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে ব্রাজিল।
১৯৬২ সালের পর দীর্ঘ ৬৪ বছর কেটে গেলেও ফুটবলবিশ্ব আর কোনো ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন দেখেনি।
অতীতে এই রেকর্ডের খুব কাছে গিয়েও শেষ ধাপে হোঁচট খেয়েছে অনেক দেশ। ১৯৮৬ সালের বিশ্বজয়ী আর্জেন্টিনা ১৯৯০-এ ফাইনালে পশ্চিম জার্মানির কাছে হেরে রানার্স-আপ হয়েছিল। একইভাবে ১৯৯৪ সালের চ্যাম্পিয়ন ব্রাজিলের স্বপ্নভঙ্গ হয়েছিল ১৯৯৮-এ ফাইনালে ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে।
আর সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে ২০১৮ সালের বিশ্বজয়ী ফ্রান্স ফাইনালে এই আর্জেন্টিনার কাছেই টাইব্রেকারে হেরে টানা দ্বিতীয় শিরোপার সুযোগ হারায়।
রোববার বাংলাদেশ সময় রাত ১টায় লিওনেল মেসির দল মাঠে নামবে ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের মহাকাব্য রচনার স্বপ্ন নিয়ে।

.png)

লর্ডস টেস্টে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। ২০২৪ সালের ডিসেম্বরের পর ঘরের মাঠে এটিই ইংলিশদের প্রথম টেস্ট সিরিজ জয়।
১ ঘণ্টা আগে
পিছিয়ে পড়েও অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের হ্যাটট্রিকে ইপসউইচ টাউনকে ৫–২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার (৩১ আগস্ট) ওল্ড ট্রাফোর্ডে এই জয়ে প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে প্রথম জয় পেল রেড ডেভিলরা।
২ ঘণ্টা আগে
বার্নাব্যুতে রাতটা ছিল রিয়াল মাদ্রিদের। রোববার (৩০ আগস্ট) শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে মালাগাকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে জোসে মরিনিওর দল।
১১ ঘণ্টা আগে
লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর দীর্ঘ সম্পর্ক শেষ হতে চলেছে। বাংলাদেশ জাতীয় দলের এই মিডফিল্ডারকে এবার স্থায়ীভাবে দলে ফেরাতে যাচ্ছেন শেফিল্ড ইউনাইটেড। সবকিছু ঠিক থাকলে রোববার (৩০ আগস্ট) চূড়ান্ত হতে পারে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটির সঙ্গে হামজার চুক্তি।
১৫ ঘণ্টা আগে