স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় আগুনে দগ্ধ ১০ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
মৃতরা হলেন, পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ২ নম্বর ওয়ার্ডের সাত্তার মাঝির বাড়ির মোহাম্মদ নুরুল আলম (৪৫) ও বোয়ালখালীর দিদারুল আলম (৩২)। এ ঘটনায় একজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আলম মারা যান। পরে রাত ১০টার দিকে একই হাসপাতালে মারা যান দিদারুল আলম।
হাসপাতাল সূত্র জানায়, দিদারুল আলমের শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল এবং শ্বাসনালি পুড়ে গিয়েছিল। অন্যদিকে, নুরুল আলমের শরীরের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল এবং শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, আশঙ্কাজনক পাঁচজনকে বৃহস্পতিবার বিকেলে আইসিইউতে নেওয়া হয়। তাদের মধ্যে দুজন মারা গেছেন। তিনজন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, দগ্ধদের ক্ষেত্রে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় জটিলতা অনেক বেশি। সবাইকে নিবিড় পর্যবেক্ষণ ও সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
কনফিডেন্স সল্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. শামসুদ্দিন বলেন, এক সপ্তাহ ধরে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ। এ সময় বিভিন্ন যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের (মেইনটেন্যান্স) কাজ চলছিল। বৃহস্পতিবার সকালে জেনারেটর প্রতিস্থাপনের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে শ্রমিকরা দগ্ধ হন।
তিনি আরও বলেন, আহতরা কারখানার স্থায়ী শ্রমিক নন। তারা ওয়েল্ডিং কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী।

.png)

আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ৭১টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। একই সময়ে দেশে মব সহিংসতায় অন্তত ৩৫ জন নিহত ও ৭৪ জন আহত হয়েছেন। এর আগে গত জুলাই মাসে মব সহিংসতায় নিহত হয়েছিলেন ৩১ জন এবং অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছিল ৫৬টি। সোমবার এসব তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
৭ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।
২০ মিনিট আগে%E0%A6%93%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8(%E0%A7%A7%E0%A7%AF)%E0%A5%A4-e55ef3-256x144.webp)
ঠাকুরগাঁওয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য পরিচয়ে জিম্মি ও নির্যাতনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এতে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার।
১ ঘণ্টা আগে
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে খুনের মামলায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রফিকুল ইসলাম এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে