স্ট্রিম সংবাদদাতা

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারিতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় ভেঙে পড়েছে অনুষ্ঠানের মঞ্চ। শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মঞ্চে অতিরিক্ত লোক ওঠায় এই ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণের ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসার আগেই স্থানীয় নেতাকর্মী মঞ্চে ভিড় করেন।
তাদের মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য মাইকে বেশ কয়েকবার ঘোষণা দেওয়া হয়। তবে তারা নামেননি। পরে অর্থমন্ত্রী পৌঁছালে তাঁর সঙ্গে দলীয় আরও কয়েক নেতা মঞ্চে ওঠেন। এর কয়েক মিনিট পর মঞ্চটি ভেঙে পড়ে। অর্থমন্ত্রী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা মঞ্চেই ছিলেন।

এরপর ভাঙা মঞ্চে দাঁড়িয়ে কয়েকজনের হাতে ত্রাণ তুলে দেন অতিথিরা। পরে অর্থমন্ত্রীসহ বিএনপি নেতারা ত্রাণ বিতরণের জন্য সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা দেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, ‘আমি নিজে ঘোষণা দিয়েছি– মঞ্চে বেশি মানুষ না ওঠার জন্য। কিন্তু তারা শোনেননি। মানুষের ভারেই মঞ্চ ভেঙে গেছে।’
চন্দনাইশের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান, মানুষ বেশি হওয়ায় স্টেজ একটু নিচে নেমে গিয়েছিল। কেউ সেখান থেকে নিচে পড়ে যাননি। পরে ওই মঞ্চে দাঁড়িয়েই ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী।

.png)

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমোদিত ৩৩৮ এজেন্সিকে সিন্ডিকেট বলে আখ্যা দিয়েছেন অভিবাসন কর্মীদের নিয়ে কাজ করা ১০টি সংগঠন।
২ মিনিট আগে-191c8d-256x144.webp)
জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
১৬ মিনিট আগে
রাশিয়ার আমুর অঞ্চলে একটি নির্মাণাধীন গ্যাস প্রকল্পে পাইপ বিস্ফোরণে রাজবাড়ীর পাংশা উপজেলার আব্দুল কুদ্দুস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন তারা পরিবারের সদস্য। এছাড়া মনিরুল ইসলাম ওরফে মনির ফকির নামে আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
২৬ মিনিট আগে-a83cd3-256x144.webp)
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজ আশরাফুল হকের অপসারণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শতাধিক শিক্ষার্থী। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপাচার্যের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে