স্ট্রিম প্রতিবেদক

ফিফা বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ। তবে সবার নজর ছিল চোটে পড়া দলের মধ্যমণি লিওনেল মেসি মাঠে নামা নিয়ে। শেষপর্যন্ত ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। এর দুই মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোলও পেয়ে যান।
বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে শেষ পর্যন্ত আইসল্যান্ডকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা।
ম্যাচের শুরু থেকেই আইসল্যান্ডের রক্ষণভাগকে চেপে ধরে আর্জেন্টিনার তরুণ আক্রমণভাগ। এর ফল মেলে অষ্টম মিনিটেই। ডি-বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক নিচু শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার তরুণ ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকো। এরপর প্রথমার্ধে দুই দলই একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও লক্ষ্য ভেদ করতে পারেনি কেউ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেটিনার কোচ স্কালোনি বেঞ্চ থেকে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারদের মাঠে নামালে দলের আক্রমণের ধার বাড়ে। ম্যাচের ৬২ মিনিটে লিভারপুলের মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারের একটি শট পোস্টে লেগে ফিরে আসলে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয় আর্জেন্টিনার।
এরপর ৬৯ মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। অ্যাথলেটিকো মাদ্রিদের গিউলিয়ানো সিমিওনের বদলি হিসেবে মাঠে নামেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। মাঠে নামার মাত্র দুই মিনিটের মাথায় আইসল্যান্ডের ডি-বক্সে চমৎকার পাস দেন মেসি। সেই পাস ধরে এগোতে গেলে ফাউলের শিকার হন লাউতারো মার্তিনেজ। এরপর পেনাল্টিতে ঠাণ্ডা মাথায় গোল করে ব্যবধান ২-০ করেন মেসি। এটি ছিল আর্জেন্টিনার জার্সিতে ১৯৯ ম্যাচে মেসির ১১৭তম আন্তর্জাতিক গোল।
ম্যাচের শেষ বাঁশি বাজার আগ দিয়ে ৮৫ মিনিটে আইসল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠোকেন অ্যাতলেটিকো মাদ্রিদের থিয়াগো আলমাদা। মেসি ও লাউতারো মার্টিনেজের দুর্দান্ত ওয়ান-টু-ওয়ান পাসিংয়ের সুবাদে আইসল্যান্ডের রক্ষণভাগ ভেঙে আলমাদা জালে জড়ান বল।
বড় জয়ে ফুরফুরে মেজাজ ও আত্মবিশ্বাস নিয়ে আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬