স্পোর্টস ডেস্ক

সেমিফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ৭২ বছর পর কোয়ার্টার ফাইনাল উঠা সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে এই ম্যাচ হবে।
অতীতে সাতবারের দেখায় সুইজারল্যান্ড কখনো আর্জেন্টিনাকে হারাতে পারেনি; ৫টিতে হেরেছে এবং ২ ম্যাচ হয়েছে ড্র। এছাড়া ১৯৬৬ ও ২০১৪ বিশ্বকাপের দুই লড়াইয়েও জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা।
দুই দলের সর্বশেষ ২০১৪ বিশ্বকাপ সাক্ষাতের স্কোয়াড থেকে মাত্র তিন খেলোয়াড় লিওনেল মেসি, সুইস অধিনায়ক গ্রানিত জাকা এবং ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেজ খেলবেন আজকের ম্যাচে।
আর্জেন্টিনার কোয়ার্টারে ওঠার পথ ছিল নাটকীয়তায় ভরপুর। 'জে' গ্রুপে প্রত্যেক ম্যাচ জিতে নকআউটে আসে লিওনেল স্কালোনির শিষ্যরা। এরপর শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের সঙ্গে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের ব্যবধানে জয় পায় দলটি। শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর শেষ ১১ মিনিটের দুর্দান্ত কামব্যাকে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পায় আর্জেন্টিনা।
২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বে সৌদি আরবের সঙ্গে হারার পর থেকে টানা ১১ ম্যাচ অপরাজিত রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
৩৯ বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসি ৫ ম্যাচে ৮ গোল নিয়ে গোল্ডেন বুটের রেসে রয়েছেন কিলিয়ান এমবাপের ঠিক পেছনে। ২১ গোল নিয়ে মেসি এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘লিও প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দিচ্ছেন। যখন বুঝতে পারে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে তখন সে একটি মেশিনের মতো কাজ করে।‘
অন্যদিকে, টুর্নামেন্টের অন্যতম সেরা রক্ষণভাগ নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে সুইজারল্যান্ড। গ্রুপ 'বি'-তে সহ-স্বাগতিক কানাডাকে টপকে চ্যাম্পিয়ন হওয়া সুইসরা শেষ ৩২-এ আলজেরিয়াকে ২-০ ব্যবধানে হারায়। এরপর শেষ ষোলোতে কলম্বিয়াকে ১২০ মিনিট গোলশূন্য আটকে রেখে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা।
শিষ্যদের এমন পারফরম্যান্সে তাই সুইস কোচ মুরাত ইয়াকিনের মুখেও আর্জেন্টিনাকে হারানোর আত্মবিশ্বাস। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছি। তবে তারা অপরাজেয় নয়।‘
তবে ম্যাচের আগে ইনজুরির খবর সুইস শিবিরে দুশ্চিন্তা বাড়িয়েছে। হাঁটুতে চোটের কারণে দলের অন্যতম ভরসা ৩ গোল করা ২০ বছর বয়সী জোহান মানজাম্বি এই ম্যাচে খেলতে পারবেন না। দলের নির্ভরযোগ্য এই স্ট্রাইকারের অনুপস্থিতি নিয়ে কোচ ইয়াকিন বলেন, ‘দুর্ভাগ্যবশত জোহান মানজাম্বিকে এই ম্যাচে পাব না। সে আমাদের দলকে মোমেন্টাম দিত এবং এই বিশ্বকাপে নিজের সেরাটা দিয়েছিল।‘ এছাড়া লুকা জাকুয়েজ ও মিচেল এবিশার ইনজুরির কারণে দলের বাইরে আলাদাভাবে অনুশীলন করছেন।
এই লড়াই মূলত আর্জেন্টিনার আক্রমণাত্মক মিডফিল্ড বনাম সুইজারল্যান্ডের ডিফেন্সিভ মিড-ব্লকের। সুইস কোচ মুরাত ইয়াকিনের মূল পরিকল্পনা হবে গ্রানিত জাকা ও রেমো ফ্রুলারের মতো অভিজ্ঞ মিডফিল্ডারদের দিয়ে আর্জেন্টিনার পাসিং লাইন ব্লক করা।
অপ্টা সুপারকম্পিউটারের প্রেডিকশন অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭ দশমিক ১ শতাংশ এবং সুইজারল্যান্ডের ১৮ দশমিক ৭ শতাংশ। তবে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ দশমিক ২ শতাংশ।

.png)

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ফিফা আশিয়ান কাপ-২০২৬’ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ থমাস ডুলির অধীনে বৃহস্পতিবার থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। মঙ্গলবার (২৫ আগস্ট) ঘোষিত এ দলের প্রস্তুতি ক্যাম্পে ডাক পাননি হামজা-সমিতদের মতো ফুটবলাররা। বিদেশ
৪ ঘণ্টা আগে
নতুন কুঁড়ি স্পোর্টসের আটটি ইভেন্টের ওপর বই লেখা হয়েছে এবং আগামী বছর থেকেই তা স্কুলে চালু করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে এ বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
৫ ঘণ্টা আগে
প্রিমিয়ার লিগের নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল ও রানার্সআপ ম্যানচেস্টার সিটি। তবে দুই দলের জয়ের গল্পটা একেবারেই আলাদা। আর্সেনাল পেয়েছে দাপুটে জয়, আর সিটিকে জিততে হয়েছে শেষ মুহূর্তের নাটকীয়তায়। একই সঙ্গে প্রথম সপ্তাহে ধাক্কা খেয়েছে অনেকগুলো বড় ক্লাব।
২৪ আগস্ট ২০২৬
বার্সেলোনার সামনে উড়ে গেল এলচে। লা লিগার নতুন মৌসুম ৫ গোলের জয়ে শুরু করলেন হ্যান্সি ফ্লিক। রাফিনিয়া ও ফেরমিন লোপেজ জোড়া গোল করেন। অন্য গোল করেছেন করিম আদেয়েমি। রোববার (২৩ আগস্ট) এলচের ঘরের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখায় বার্সা। ১৪ মিনিটে পেনাল্টি থেকে রাফিনিয়ার গোলে এগিয়ে য
২৪ আগস্ট ২০২৬