স্ট্রিম প্রতিবেদক

কাতার বিশ্বকাপের শেষের সাফল্য থেকে শুরু করতে চায় অস্ট্রেলিয়া। ২০২২ সালের ওই আসরে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ১৬-তে তাক লাগিয়ে দিয়েছিল দ্য সকারুজরা। এবারের আসরে সেই ধারাবাহিকতাকে অন্য উচ্চতায় নিতে চায় অস্ট্রেলিয়া।
এবারের মাধ্যমে সপ্তমবার বিশ্বমঞ্চে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। ১৯৭৪ বিশ্বকাপে অভিষেকের পর নিজেদের দ্বিতীয় বিশ্বকাপের জন্য দলটিকে অপেক্ষা করতে হয়েছে ৩২ বছর। এ পর্যন্ত বিশ্বকাপে খেলা ২০ ম্যাচে চার জয়ের বিপরীতে হার ১২টিতে। ফিফা র্যাঙ্কিংয়ে ২৭তম দলটি ফুটবল বিশ্বে ‘দ্য সকারুজ’ নামে পরিচিত।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ডাগআউট সামলাবেন দেশটির সাবেক তারকা টনি পপোভিক। তাঁর অধীনে এশীয় অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ৬ ম্যাচের সবকটিতে জয় পায় তারা। তৃতীয় রাউন্ডে ১০ ম্যাচে ৫ জয়, ৪ ড্র ও এক পরাজয়ে ১৯ পয়েন্টে রানারআপ হয়ে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপে জায়গা পায় সকারুজরা।
এবারের আসরে অস্ট্রেলিয়া লড়বে গ্রুপ ‘ডি’-তে। ১৪ জুন তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু। এরপর ২০ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং ২৬ জুন প্যারাগুয়ের মুখোমুখি হবে।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অন্যতম অস্ত্র দীর্ঘদেহী ডিফেন্ডার হ্যারি সুটার। লিস্টার সিটির এই খেলোয়াড় রক্ষণভাগ সামলানোর পাশাপাশি জাতীয় দলের হয়ে ৩৬ ম্যাচে করেছেন ১১ গোল।
এছাড়া নজর থাকবে অধিনায়ক ও অভিজ্ঞ প্লে-মেকার ক্রেইগ গুডউইনে। তবে কোচের প্রধান তুরুপের তাস হয়ে উঠতে পারেন উইঙ্গার নেস্টরি ইরানকুন্ডা। ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডের হয়ে গত মৌসুমে ৪ গোল ও ৫টি অ্যাসিস্ট করে সবার নজরে এসেছেন এই তরুণ তুর্কি।
ফুটবল বোদ্ধাদের মতে, গ্রুপ ‘ডি’-তে আয়োজক যুক্তরাষ্ট্র ফেবারিট হলেও নকআউটে যাওয়ার মূল লড়াই অস্ট্রেলিয়া ও তুরস্কের মধ্যে। ১৪ জুন তুরস্কের বিপক্ষে প্রথম ম্যাচ থেকে পয়েন্ট ছিনিয়ে নিতে পারলে সকারুজদের আত্মবিশ্বাস বাড়বে। শেষ ম্যাচে প্যারাগুয়েকে হারাতে পারলে নিজেদের ইতিহাসের প্রথম টানা দুবার শেষ ১৬-তে জায়গা করে নিতে পারবে অস্ট্রেলিয়া।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬