স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ ৩২-এ মুখোমুখি হচ্ছে তিনবারের রানার আপ নেদারল্যান্ডস ও আফ্রিকার পরাশক্তি মরক্কো। মঙ্গলবার (২৯ জুন) সকালে মেক্সিকোর মোনতেরেইর এস্তাদিও বিবিভিএ স্টেডিয়ামে এই লড়াই হবে।
এই ম্যাচকে এবারের আসরের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। একদিকে রোনাল্ড কোম্যানের নেতৃত্বাধীন ডাচদের বিধ্বংসী আক্রমণভাগ। অন্যদিকে মরক্কোর জমাট রক্ষণ ও কৌশলী ফুটবল।
গ্রুপ পর্বে ১০ গোল করা নেদারল্যান্ডস এই ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামবে। সুইডেনকে ৫-১ গোলে হারিয়ে ছন্দে থাকা ডাচদের আটকাতে নিজেদের সর্বোচ্চটাই দিতে হবে মরক্কোকে। পাশাপাশি ডাচ উইং-ব্যাকদের আক্রমণাত্মক ফুটবলও মরক্কোকে কোণঠাসা করার প্রধান কৌশল হয়ে উঠতে পারে।
তবে নেদারল্যান্ডসের জন্য এই ম্যাচ সহজ হবে না। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর স্কটল্যান্ডকে ১-০ এবং হাইতিকে ৪-২ ব্যবধানে হারিয়ে নকআউটে এসেছে। ওয়ালিদ রেগ্রাগুইয়ের শিষ্যরা শুধু রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকে না, বরং কাউন্টার অ্যাটাকে মুহূর্তেই ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে।
গ্রুপ পর্বে ২ গোল ও এক অ্যাসিস্ট করা কোডি গাকপোই ডাচ কোচ কোম্যানের প্রধান ভরসা। পাশাপাশি টুর্নামেন্টে ৩ গোল করা ফরোয়ার্ড ব্রায়ান ব্রোব্বিও হয়ে উঠতে পারেন ডাচদের তুরুপের টেক্কা। অন্যদিকে, মরক্কোর আক্রমণের অন্যতম ভরসা গ্রুপ পর্বে সব ম্যাচে গোল করা ইসমায়েল সাইবারি। এছাড়া রাইট-ব্যাক আশরাফ হাকিমির গতি ও ট্যাকেলিং দক্ষতা ডাচদের এবং নিখুঁত পাসিংয়ে কাউন্টার অ্যাটাক করতে বড় ভূমিকা রাখবে।
ফুটবল বোদ্ধারা বলছেন, কাগজে-কলমে আক্রমণাত্মক ফুটবলের জন্য ডাচরা এগিয়ে থাকলেও মরক্কোর ট্যাকটিক্যাল ডিসিপ্লিন ম্যাচকে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে নিয়ে যেতে পারে। নেদারল্যান্ডস যদি শুরুর দিকে মরক্কোর রক্ষণ ভাঙতে না পারে, তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মরক্কো আরও বিপজ্জনক হয়ে উঠবে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬