
আন্তর্জাতিক ফুটবলকে লিওনেল মেসি বিদায় জানিয়েছেন দুই দিন হলো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে সম্মান জানাতে এবার নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, জাতীয় দলের সাবেক অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের ঘরোয়া ফুটবলে দেওয়া হবে বিশেষ ট্রিবিউট। এএফএর সিদ্ধান্ত অনুযায়ী, আর্জেন্টিনার পুরুষ ও নারী ফুটবলের সব স্তরের ঘরোয়া লিগ এবং বয়সভিত্তিক প্রতিযোগিতার আগামী রাউন্ডের ম্যাচে প্রথমার্ধের ১০ম মিনিটে খেলা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। মেসির ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানাতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।
এ সময় মাঠে থাকা খেলোয়াড় ও স্টেডিয়ামের দর্শকেরা এক মিনিট করতালি দিয়ে আন্তর্জাতিক ফুটবলে মেসির অসামান্য অবদানকে শ্রদ্ধা জানাবেন।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিদায়ী বার্তায় মেসি লেখেন, ‘জাতীয় দলের জন্য আমি আমার সবটুকু দিয়ে দিয়েছি। এখন আর দেওয়ার মতো কিছু আমার হাতে নেই। সামনে দারুণ কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য। দীর্ঘ চিন্তা-ভাবনার পরই আমি জাতীয় দলের জার্সি তুলে রাখার এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’
আর্জেন্টিনার হয়ে ২০৭টি আন্তর্জাতিক ম্যাচে রেকর্ড ১২৫ গোল করা মেসি দেশকে ২০২২ সালের বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা উপহার দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন।
.png)

আর্লিং হালান্ডের ৩০০তম গোলের মাইলফলক ছোঁয়ার দিনেই জয় পেল ম্যানচেস্টার সিটি। শনিবার (৫ সেপ্টেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে কভেন্ট্রি সিটিকে ১–০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল সিটি। তবে কভেন্ট্রির জমাট রক্ষণে বারবার আটকে যাচ্ছিল তাদের আক্রমণ।
৩ ঘণ্টা আগে
ঢেউয়ের তোড়ে বোর্ড থেকে ছিটকে অঝোরে কেঁদেছিলেন ফাতেমা আক্তার। সেই মেয়েটি এবার জাপানে লাল-সবুজের পতাকা তুলে ধরবেন। ১৭ বছরের ফাতেমা বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে অংশ নেবেন। জাপান যাওয়ার আগে আক্ষেপ ঝরল ফাতেমার কণ্ঠে। এত বছর সার্ফিং করেও পর্যাপ্ত সরকার
১২ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগের দিন একই প্রতিযোগিতায় ছেলে হকি দল চীনের কাছে ৩-২ গোলে হারলেও মেয়েরা জয় পেয়েছে।
১৫ ঘণ্টা আগে
ম্যাচের শেষ বাঁশির আগে রিয়াল মাদ্রিদের হাতে ছিল সমতায় ফেরার সুযোগ। স্পটকিকে কিলিয়ান এমবাপ্পের পায়ে বল। কিন্তু ফরাসি ফরওয়ার্ডের শট আটকে দেন রিয়াল বেটিসের গোলরক্ষক আলভারো ভায়েস। ফলে বেটিসের কাছে ১-০ গোলের হার নিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) লা লিগায় প্রথমবার হোঁচট খেল হোসে মরিনহোর দল।
১৭ ঘণ্টা আগে