ট্রান্সফার মার্কেটে সেরা ৭-এ আছেন যাঁরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
ঢাকা

ট্রান্সফার মার্কেটে সেরা ৭-এ আছেন যারা। স্ট্রিম গ্রাফিক
ট্রান্সফার মার্কেটে সেরা ৭-এ আছেন যারা। স্ট্রিম গ্রাফিক

গ্রীষ্মের দলবদলের বাজার শেষ। ইউরোপের বড় ক্লাবগুলো এবারো দল শক্তিশালী করতে খরচ করেছে বিপুল অর্থ। সবচেয়ে বড় চমক ম্যানচেস্টার সিটির এনজো ফের্নান্দেসকে দলে ভেড়ানো। ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী, এবারের গ্রীষ্মে সবচেয়ে দামি সাত দলবদলে খরচ হয়েছে প্রায় ৮৮৬ মিলিয়ন ইউরো।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ট্রান্সফার মার্কেটের শেষ সময়ে চেলসি থেকে ১৪৫.৭ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেস। এরই সঙ্গে প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় সুইডিশ ফরওয়ার্ড আলেকজেন্ডার আইজাকের নামের পাশে নিজের নাম লেখালেন তিনি।

একদম শেষ মুহূর্তে এবারের দলবদলের বাজারে দামি খেলোয়াড়দের বনে গেছেন এনজো ফের্নান্দেস। চেলসিতে তিন মৌসুম কাটিয়ে ম্যানচেস্টার সিটিতে পাড়ি দিয়েছেন তিনি। গত মৌসুমে চেলসির হয়ে ৫৪ ম্যাচে তাঁর ঝুলিতে আছে ১৫ গোল ও ৭ অ্যাসিস্ট।

অ্যাস্টন ভিলা থেকে ১৩৮ মিলিয়ন ইউরোতে চেলসি যোগ দিয়েছেন ইংলিশ খেলোয়াড় মর্গান রজার্স। অ্যাস্টন ভিলায় নিজেকে প্রিমিয়ার লিগের অন্যতম সম্ভাবনাময় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মর্গান রজার্স। গত মৌসুমে ভিলার হয়ে ৫৫ ম্যাচে তাঁর ঝুলিতে আছে ১৪ গোল ও ১২ অ্যাসিস্ট। একাধিক আক্রমণাত্মক পজিশনে খেলতে পারার ক্ষমতাই তাঁকে চেলসির কাছে আকর্ষণীয় করে তুলেছে।

নটিংহাম ফরেস্ট থেকে ১৩৫ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন। মাত্র এক মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগের দল নটিংহাম ফরেস্ট থেকে ম্যানচেস্টার সিটির নজরে আসেন মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন। গত মৌসুমে নটিংহাম ফরেস্টের হয়ে ৫০ ম্যাচে তাঁর ঝুলিতে আছে ৪ গোল ও ৫ অ্যাসিস্ট। গোলের চেয়ে মাঝমাঠে তাঁর পরিশ্রম, বল দখল এবং খেলা তৈরির দক্ষতাই বেশি নজর কেড়েছে।

পিএসজির থেকে ১২৫ মিলিয়ন ইউরোতে লিভারপুলে যোগ দিয়েছেন ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলা। পিএসজির হয়ে টানা দুই চ্যাম্পিয়ন্সলিগের মৌসুমের শিরোপার জেতার সাফল্যের পর এবার লিভারপুলে যোগ দিয়েছেন তিনি। পিএসজির হয়ে ১৫২ ম্যাচে তাঁর ঝুলিতে আছে ৩৯ গোল ও ৩৭ অ্যাসিস্ট। গতি, ড্রিবলিং এবং প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দেওয়ার ক্ষমতার কারণে লিভারপুলের আক্রমণে তাঁকে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে দেখা হচ্ছে।

আরবি লাইপজিগ থেকে ১২৫ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন মাত্র ১৯ বছর বয়সী আইভরিয়ান উইঙ্গার ইয়ান ডিওমান্দে। গত মৌসুমে আরবি লাইপজিগের হয়ে ৩৬ ম্যাচে তাঁর ঝুলিতে আছে ১৩ গোল ও ১০ অ্যাসিস্ট। রিয়াল মাদ্রিদ তাঁকে দলে নিতে খরচ করেছে ১২৫ মিলিয়ন ইউরো। যেটি পরবর্তীতে বিভিন্ন শর্ত পূরণ হলে এই অঙ্ক আরও বাড়তে পারে।

নিউক্যাসল থেকে ১০৮ মিলিয়ন ইউরোতে টটেনহামে যোগ দিয়েছেন ইতালিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার সান্দ্রো টোনালি। নিউক্যাসলের হয়ে গত মৌসুমে ৫৩ ম্যাচে তাঁর ঝুলিতে আছে ৩ গোল ও ৭ অ্যাসিস্ট। গোল বা গোলে সহায়তার সংখ্যা খুব বেশি না হলেও পাসিং এবং খেলার গতি নিয়ন্ত্রণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ওয়েস্ট হ্যাম থেকে ৯৯ মিলিয়ন ইউরোতে টটেনহামে যোগ দিয়েছেন পর্তুগিজ মিডফিল্ডার মাতেউস ফার্নান্দেস। ওয়েস্ট হ্যামের হয়ে গত মৌসুমে ওয়েস্ট হ্যামের হয়ে ৪২ ম্যাচে তাঁর ঝুলিতে আছে ৫ গোল ও ৫ অ্যাসিস্ট। মাঝমাঠে বল নিয়ে এগিয়ে যাওয়া, পাসিং এবং আক্রমণে তাঁর অবদান রাখার সামর্থ্য রয়েছে।

বিষয়:

খেলা
Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত