স্ট্রিম প্রতিবেদক

খেলা দিয়ে নজর আগেই কেড়েছিলেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড রায়ান ও এন্ড্রিক। বিশ্বকাপে আজ (২০ জুন) হাইতির বিপক্ষে মাঠে নেমেই দুজন ঠাঁই করে নিয়েছেন ইতিহাসে। বিশ্বকাপে দেশের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের তালিকায় তুলেছেন নাম।
ম্যাচটি ব্রাজিল ৩-০ গোলে জেতায় বিশ্বকাপে তাদের অভিষেকও হয়েছে রঙিন। হাইতির বিপক্ষে আজ প্রথমার্ধেই উরুর চোটে পড়ে মাঠ ছাড়েন রাফিনহা। বিকল্প হিসেবে কোচ আনচেলত্তি যখন রায়ানকে মাঠে নামান তখন তাঁর বয়স ১৯ বছর, ১০ মাস, ১৭ দিন। এতে বিশ্বকাপে ব্রাজিলের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের তালিকায় ৬ নম্বরে জায়গা করে নেন রায়ান। এরপর দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে অভিষেক হয় রায়ানের চেয়ে ১২ দিনের বড় এন্ড্রিকের।
এই দুজনের অভিষেকে তালিকায় ৬ নম্বরে থাকা ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার কাকা চলে গেছেন ৮ নম্বরে। বিশ্বকাপ প্রথম ম্যাচ খেলার সময় তাঁর বয়স ছিল ২০ বছর, ১ মাস, ২১ দিন।
ব্রাজিলের হয়ে বিশ্বকাপে অভিষেক হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের তালিকায় শীর্ষ স্থানটি এখনও দখলে রয়েছে ফুটবল সম্রাট পেলের। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে মাত্র ১৭ বছর ৭ মাস ২৩ দিন বয়সে প্রথম বিশ্বকাপের মাঠে নেমেছিলেন তিনি।
১. পেলে: ১৭ বছর, ৭ মাস, ২৩ দিন (১৯৫৮)
২. কারভালহো লেইতে: ১৮ বছর, ১ মাস, ২৫ দিন (১৯৩০)
৩. মার্কো আন্তোনিও: ১৯ বছর, ৪ মাস, ৪ দিন (১৯৭০)
৪. তোস্তাও: ১৯ বছর, ৫ মাস, ২১ দিন (১৯৬৬)
৫. মাজোলা: ১৯ বছর, ১০ মাস, ১৫ দিন (১৯৫৮)
৬. রায়ান: ১৯ বছর, ১০ মাস, ১৭ দিন (২০২৬)
৭. এন্ড্রিক: ১৯ বছর, ১০ মাস, ২৯ দিন (২০২৬)
৮. কাকা: ২০ বছর, ১ মাস, ২১ দিন (২০০২)
৯. মুলার: ২০ বছর, ৪ মাস, ১ দিন (১৯৮৬)
১০. হুমবার্তো তোজ্জি: ২০ বছর, ৪ মাস, ২৩ দিন (১৯৫৪)

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬