স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির দ্বিতীয় জরুরি সভায় কার্যনির্বাহী পদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। সভায় ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার পর মিরপুর বিসিবি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাত সাড়ে আটটায় অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করেন।
তামিম ইকবাল জানান তিনি ওয়ার্কিং অ্যান্ড ফ্যাসিলিটির দায়িত্বে থাকবেন। তাছাড়া আতহার আলী খান আম্পায়ারস কমিটি, মিনহাজুল আবেদীন নান্নু টুর্নামেন্টস কমিটি, রশনা ইমাম ওয়াম্যান ডেভো উইং মেডিক্যাল কমপ্লেইমন কমিটি, মির্জা ইয়াসির আব্বাস লজিস্টিক অ্যান্ড সাপোর্ট, সৈয়দ ইব্রাহিম আহমেদ সিকিউরিটি টেন্ডার পারচেস, ইসরাফিল খসরু ফিনান্স অ্যান্ড ওয়েলফেয়ার কমিটি, তানজিল চৌধুরী এজগ্রুপ ডেভেলপমেন্ট, সালমান ইস্পাহানি মার্কেটিং অ্যান্ড ডিসপ্লে, রফিকুল ইসলাম বাবু গ্রাউন্ডস কমিটি এবং ফাহিম সিনহা গেম ডেভেলপমেন্ট অ্যান্ড বিপিএল কমিটির দায়িত্ব পালন করবেন। তবে আপাতত ক্রিকেট অপারেশন কমিটি দেওয়া হচ্ছে না বলেও জানান তামিম।
কমিটি সদস্যদের পদ বিন্যাসের পর তামিম ইকবাল জানান, তারা নারী ক্রিকেটে ম্যাচ ফি বাড়াচ্ছেন। এখন থেকে টি-টুয়েন্টিতে নারী ক্রিকেটাররা পাবেন ১০ হাজার, ওডিআই ১৫ এবং টেস্টে ২০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন।
গত কয়েক বছর ইনক্রিমেন্ট হয়নি উল্লেখ করে তামিম পুরুষ ক্রিকেট দলেরও বেতন বাড়ানোর খবর দেন। সেখানে বেতন বাড়িয়ে এ ক্যাটাগরিতে ৬৫ হাজার, বি-তে ৫০, সি-তে ৪০ হাজার করা হয়েছে। আর তাদের ম্যাচ ফি ৭০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ করা হয়েছে।’
জ্বালানি সংকটের এই সময়ে সর্বনিম্ন ব্যয়ে ম্যাচ আয়জন করতে আসছে নিউজিল্যান্ডের সিরিজে ১১টা থেকে সাড়ে ১১ ওয়ান-ডে এবং টি-টোয়েন্টি বেলা ২টায় শুরু করবেন বলেও জানান তামিম।

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩০ ওভারে ১২৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে দলটির ব্যাটিং অর্ডার।
৩ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপের মূল আসরে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেতে ঘাম ছুটেছে পর্তুগালের। নাইজেরিয়ার বিপক্ষে শেষপর্যন্ত ২-১ ব্যবধানের জিতলেও এক সময় ড্রয়ের শঙ্কা ভর করেছিল রবার্তো মার্তিনেজের দলের ওপর। দলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো শুরু থেকে থাকলেও মাঠে ক্যারিশমা দেখাতে পারেননি।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। শূন্য রানেই তিন উইকেট হারিয়ে ফেলেছে অজিরা। বাংলাদেশে হয়ে ২টি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। আরেকটি পকেটে পুরেছেন আগের ম্যাচেও শুরুতে আঘাত হানা তাসকিন আহমেদ।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচেও টসে জেতা অজিরা বাংলাদেশকে পাঠিয়েছিল ব্যাটিংয়ে। সেই ম্যাচ তাঁরা হারে ৮৬ রানে।
৫ ঘণ্টা আগে