স্পোর্টস ডেস্ক

চট্টগ্রামে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ১৩২ রানের লক্ষ্য তাড়া করে ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় সফরকারীরা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মিচেল মার্শের দল।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারের আগেই অলআউট হয়ে ১৩২ রান তোলে স্বাগতিকরা।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সতর্ক সূচনা করে অস্ট্রেলিয়া। তবে ইনিংস বড় করতে পারেননি ওপেনিং ব্যাটসম্যান জশ ইংলিশ। শরিফুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শও বেশিক্ষণ টিকতে পারেননি। মুস্তাফিজুর রহমানের গুড লেন্থের বলে ক্যাচ দিয়ে ১৩ রান করে ফেরেন তিনি। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেটে ৪৭ রান তোলে অস্ট্রেলিয়া। দুই উইকেট হারিয়ে কনোলি ও টিম ডেভিড রানের গতি বাড়ান। চার-ছক্কায় বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করেন তাঁরা।
ইনিংসের দশম ওভারে অভিষিক্ত সাকলাইনের প্রথম দুই বলে ছক্কা ও চার মেরে ব্যক্তিগত ৪৭ রানে পৌঁছে যান কনোলি। তবে পরের বলেই শরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। জাতীয় দলের হয়ে প্রথম উইকেটের স্বাদ পান সাকলাইন।
এরপর শেখ মেহেদীর বলে একটি ছক্কা হাঁকানোর পরের বলেই ২০ রান করে আউট হন টিম ডেভিড। এতে ম্যাচে ফেরার কিছুটা আশা জাগে বাংলাদেশের।
তবে অভিষেক হওয়া নিখিল চৌধুরী ও ম্যাট রেনশনের ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। রিশাদের বলে উইকেটরক্ষক ইমনের হাতে ক্যাচ দিয়ে ১৮ রান করে ফেরেন নিখিল। সাকলাইনের দ্বিতীয় শিকার হন রেনশও। পরে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ ১৩১/১০(১৯) সাইফ ২০, শেখ মেহেদী ২৯* ; জাম্পা ৩/১৮, জোয়েল ডেভিস ৩/১৭
অস্ট্রেলিয়া ১৩৩/৬ (১৮.২) কুপার কনোলি ৪৭, টিম ডেভিড ২০ ; সাকলাইন ২/৩২, মুস্তাফিজুর ১/১৬

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬