স্পোর্টস ডেস্ক

১৫টি সেভ করে ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছেন কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম। ম্যাচ শেষে রসিকতার সুরে নিজের দেশে একটি ভাস্কর্য তৈরির দাবি জানিয়েছেন তিনি।
২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ১৬টি সেভ করে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ড রেকর্ড করেছিলেন। ১২ বছর পর সেই রেকর্ডের সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছেন কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম। ইকুয়েডরের সঙ্গে ম্যাচে তাঁর করা ১৫ সেভ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সেভ।
রোববার (২১ জুন) কানসাস সিটি স্টেডিয়ামে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরকে রুখে দেয় কুরাসাও। প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়া দলটির জন্য এই ড্র-ই রূপকথাকেও হার মানায়।
বিশ্বকাপের এই কীর্তির পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রসিকতার ছলে রুম বলেন, ‘কুরাসাওয়ে এখন আমার একটি মূর্তি বা ভাস্কর্য বানানো উচিত।’
তিনি আরও বলেন, ‘আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই ফলাফল আমাদের কাছে জয়ের সমান। বড় পাওয়া হলো বিশ্বকাপে আমাদের ইতিহাসের প্রথম পয়েন্ট।’
দলীয় সংহতির প্রশংসা করে কুরাসাওয়ের এই গোলরক্ষক বলেন, ‘দেখুন, আমি হয়তো কিছু সেভ করেছি কিন্তু এই ড্র-টা এসেছে দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে। তবে এর পরেও আমি মনে করি কুরাসাওতে আমার একটি ভাস্কর্য পাওনা।’
তথ্যসূত্র: ইএসপিএন

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬