স্পোর্টস ডেস্ক

স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে গোলপোস্টের নিচে অতিমানবীয় প্রাচীর গড়েছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। ম্যাচসেরার পুরস্কার হাতে আক্ষেপের সুরে বলেছিলেন ভিসা জটিলতা আর খরচের কারণে গ্যালারিতে বসে মায়ের খেলা দেখার স্বপ্ন পূরণ হয়নি। সব জটিলতা কাটিয়ে গত শুক্রবার মায়ামিতে পা রাখেন মা আনা কান্দিদা ইভোরো। মায়ের চোখের সামনেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে ২-২ গোলে রুখে দিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার উরুগুয়ের বিপক্ষে এই লড়াকু ড্রয়ে গ্রুপ ‘এইচ’ থেকে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল কেপ ভার্দে।
ম্যাচের প্রথমার্ধে লাতিনদের হাই-প্রেসিং ৪-২-৩-১ ফরমেশনকে সামাল দিতে কেপ ভার্দে কোচ বুবিস্তা বেছে নেন রক্ষণাত্মক ও কাউন্টার অ্যাটাক-নির্ভর ৪-১-৪-১ কৌশল। এই কৌশলে সফল হয়ে ম্যাচের ২১ মিনিটেই কেপ ভার্দের হয়ে গোলকরেন কেভিন পিনা। ফুটবল বিশ্বকাপে এটিই কেপ ভার্দের ইতিহাসের প্রথম গোল।
১-০ গোলে পিছিয়ে পড়ার পর গতি বাড়িয়ে দেয় উরুগুয়ে। কৌশলের সুফল মেলে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে, মাত্র ২ মিনিটের ঝড়ে। ৪৪ মিনিটে নিখুঁত ট্যাপ-ইনে উরুগুয়েকে ১-১ এ সমতায় ফেরান মাক্সি আরাউহো। প্রথমার্ধের ইনজুরি টাইমের শেষ মিনিটে (৪৫+৫) দারুণ ফিনিশিংয়ে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন অগাস্টিন কানোবিও। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উরুগুয়ে।
দ্বিতীয়ার্ধে শুরুতে ম্যাচে ফিরতে কিছু ট্যাকটিক্যাল পরিবর্তন আনেন কেপ ভার্দের কোচ বুবিস্তা। ৬০ মিনিটে উরুগুয়ের রক্ষণভাগে ভুলকে কাজে লাগিয়ে কেপ ভার্দের বদলি খেলোয়াড় ভারেলা দলকে ২-২ সমতায় ফেরান।
ম্যাচের শেষ দিকে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ডারউইন নুনিয়াজকে মাঠে নামায় উরুগুয়ে। ৬৯ মিনিটে তাদের একটি গোল ভিআরে বাতিলও হয়। এরপর কোন দল গোল করতে না পারায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এ এখন নকআউটের স্বপ্ন দেখছে আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬